রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৪ অপরাহ্ন

জামায়াত নেতা মাওঃ আজিজুর রহমানের শোক

মনিরুল ইসলাম মনি, শার্শা (যশোর) সংবাদদাতা
  • Update Time : বুধবার, ১৮ জানুয়ারী, ২০২৩
  • ১২৯ Time View

মনিরুল ইসলাম মনি, শার্শা (যশোর) সংবাদদাতা : যশোরের শার্শা উপজেলার শার্শা ইউনিয়ন বিএনপি নেতা আব্দুল মজিদ ইন্তিকাল করেছেন। মঙ্গলবার সকাল ৮টার সময় দক্ষিন বুরুজবাগান গ্রামের নিজ বাড়িতে তিনি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। ইন্নালিল্লাহি অইন্না ইলাইহি রাজেউন। মৃত্যুকালে মরহুমের বয়ষ হয়েছিল ৫৬ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মরহুম আব্দুল মজিদ দক্ষিন বুরুজবাগান গ্রামের মৃত আলী বক্সের ছেলে । মরহুম আব্দুল মজিদ শার্শা ইউনিয়ন বিএনপি’র সহ সভাপতি ছিলেন।

মরহুমের ভাই আব্দুল হামিদ জানান, তার ভাই আব্দুল মজিদ মঙ্গলবার সকাল ৭ টার সময় নিজ বাড়িতে স্ট্রোক করেন। তাৎক্ষনিক ভাবে তাকে বাড়ির সামনে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (নাভারন হাসপাতাল) এ নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।মঙ্গলবার যোহর নামাজের পর দক্ষিন বুরুজবাগান সিনিয়র মাদ্রাসা মাঠে মরহুম আব্দুল মজিদের জানাজা নামাজ শেষে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়। মরহুমের নামাজে জানাজায় শার্শা উপজেলা বিএনপি’র আহবায়ক আলহাজ্ব খায়রুজ্জামান মধু, ১০ নং শার্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির উদ্দিন তোতা, অধ্যাপক মাওঃ সফিউর রহমান বিএনপি নেতা এ্যাডঃ মোস্তফা কামাল মিন্টু, মনিরুল ইসলাম মনি সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও স্থানীয় সূধী অংশ নেন। জানাজা পরিচালনা করেন মাওঃ মোঃ ই¯্রাফিল হোসেন।

শার্শা ইউনিয়ন বিএনপি নেতা মরহুম আব্দুল মজিদ এর মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিবৃতি দিয়েছেন , জামায়াতের কেন্দ্রীয় নেতা মাওঃ আজিজুর রহমান।

কিউএনবি/অনিমা/১৮ জানুয়ারী ২০২৩/বিকাল ৫:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit