শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন

রাণীশংকৈলে  ইটভাটা থেকে যুবকের লাশ উদ্ধার 

রফিকুল ইসলাম সুজন, রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি
  • Update Time : বুধবার, ১৮ জানুয়ারী, ২০২৩
  • ১৩৯ Time View
রফিকুল ইসলাম সুজন, রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার বাচোর ইউনিয়নের একটি ইটভাটা থেকে বুধবার (১৮ জানুয়ারি) সকালে পুলিশ রানা(২৩) নামে এক ট্রলিড্রাইভারের মরদেহ উদ্ধার করেছে। মৃত রানা বিষ্ণুপুর গ্রামের জিয়ারুল ইসলামের ছেলে।রাণীশংকৈল থানা পুলিশ ও স্থানীয়সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার ১৭ জানুয়ারি রাত ৯ টার দিকে রানা বাড়ি থেকে বের হয়ে পাশ্ববর্তী বাজারে যায়। সেখান থেকে সে রাতে বাড়িতে ফিরে আসেনি। পরদিন বুধবার সকালে স্থানীয় লোকজন অদূরবর্তী ইটভাটার মাটির ঢিবিতে রানার মৃতদেহ পড়ে থাকতে দেখে।

খবর পেয়ে রাণীশংকৈল থানার ওসি গুলফামুল ইসলাম,এ এসপি( সার্কেল) কামরুল হাসান পুলিশসহ ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ কর্মকতারা জানান, মৃতদেহের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। এএসপি(সার্কেল) মুঠোফোনে জানান, আরো তদন্ত ও পোস্ট মর্টেম রিপোর্ট পেলে প্রকৃত ঘটনা জানা যাবে। লাশ আজই(বুধবার) জেলা মর্গে পাঠানো হচ্ছে মর্মেও তিনি জানান। এদিকে স্থানীয় বাসিন্দা উপজেলা আ’লীগ সম্পাদক তাজউদ্দিন এটিকে হত্যা বলে মত ব্যক্ত করেন।

কিউএনবি/অনিমা/১৮ জানুয়ারী ২০২৩/বিকাল ৪:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit