বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
শিরোনাম
১২ বছর পর খুলল চীন-কোরিয়াকে সংযুক্তকারী সেতু ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণ করে নতুন অধ্যাদেশ জারি যুক্তরাষ্ট্রে ১১ দিনের ব্যবধানে দুই ছেলের মৃত্যু, চুনারুঘাটে মাতম ওমান উপসাগরে তেলবাহী ট্যাংকারে আগুন ককরোচ পার্টির পক্ষে রায় দিল্লি হাইকোর্টের ড্রাইভিং প্রশিক্ষণে জোর, তিন মাস পর অগ্রগতি দেখতে চান প্রবাসীকল্যাণ মন্ত্রী ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করল যুক্তরাষ্ট্রের ৮ অঙ্গরাজ্য, যে অভিযোগ আনা হলো বিশ্বব্যাংক ও আইএমএফের সঙ্গে সহযোগিতার আলোচনা ভালোভাবে এগোচ্ছে: অর্থমন্ত্রী নদীভাঙন রোধ ও পুনঃখননে জোর, রাজশাহী-নাটোরের প্রকল্প এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী ফরহাদ অস্ট্রেলিয়ায় সব ম্যাচ হেরেও ‘ইতিবাচক দিক’ দেখছেন জ্যোতি

হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রীসহ নিহত ১৮

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ জানুয়ারী, ২০২৩
  • ১০৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের রাজধানী কিয়েভের পাশের শহর ব্রোভারিতে একটি হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনা ঘটেছে। এতে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীসহ ১৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। খবর বিবিসি, আল জাজিরা।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা আরও জানায় এ ঘটনায় আহত হয়েছেন আরও ২২ জন।

বার্তা সংস্থা ডয়েচে ভেলে জানিয়েছিল, শিশুদের একটি স্কুলের পাশে হেলিকপ্টার বিধ্বস্ত হয়। নিহতদের মধ্যে দুইজন শিশুও রয়েছে। হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার কারণ জানা যায়নি।

ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ডেনিস মোনাস্তার্সকি ছাড়াও স্বরাষ্ট্র উপমন্ত্রীও প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান। এছাড়া ওই হেলিকপ্টারটিতে ইউক্রেনের আরও উধ্বর্তন কর্মকর্তারা ছিলেন।

দুর্ঘটনার ব্যাপারে জাতীয় পুলিশ প্রধান ইহোর ক্লাইমেনকো ফেসবুকে লিখেছেন, হেলিকপ্টারটি ছিল ইউক্রেনের রাষ্ট্রীয় জরুরি পরিষেবার। এতে স্বরাষ্ট্রমন্ত্রী, উপমন্ত্রী এবং স্টেট সেক্রেটারি নিহত হয়েছেন। সব মিলিয়ে ১৬ জন নিহত হন। যার মধ্যে দুই জন শিশু রয়েছে। হেলিকপ্টারটিতে ৯ জন ছিলেন। ১০ শিশুসহ ২২ জন হাসপাতালে আছেন।

কিয়েভের আঞ্চলিক গভর্নর ওলেক্সি কুলেবা টেলিগ্রামে বলেছেন, ব্রোভারিতে শিশুদের একটি স্কুল এবং আবাসিক ভবনের পাশে হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে।

ইউক্রেনের সংবাদমাধ্যম প্রাভাদা নিউজ জানিয়েছে, শিশুদের স্কুলের পাশে হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার পর একটি ভবনে আগুন লেগে যায়।

কিউএনবি/অনিমা/১৮ জানুয়ারী ২০২৩/বিকাল ৩:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit