শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
শিরোনাম
ড্রোন হামলায় সৌদির তেল পাইপলাইন বন্ধ, পেরিম দ্বীপ দখল সারাদেশে দুই দিনব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ঘোষণা ছাত্রদলের রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর জেতেননি একটি ট্রফিও, তবু ব্যালন ডি’অর জিততে চান এমবাপ্পে ‘সৌদির শত শত ভাড়াটে সেনাকে হত্যা করা হয়েছে, রেড সি উপকূল এখন মুক্ত’ ভিডিও ভাইরাল: চীনা বিমানবন্দরে জীবন্ত প্রাণীর খাঁচা ছুড়ে মারছেন কর্মীরা ইরান যুদ্ধের ধাক্কা: শীর্ষ রপ্তানিকারক থেকে এখন দীর্ঘমেয়াদে এলএনজি কিনতে চায় কাতার ইন্দোনেশিয়ার মাউন্ট ব্রোমোয় পর্যটক প্রবেশের পথ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা নয়াদিল্লিতে আজ শুরু হচ্ছে ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন জার্মানিতে আঞ্চলিক নির্বাচনকে সামনে রেখে চাপে মের্ৎসের দল

আশুলিয়ায় মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ 

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ জানুয়ারী, ২০২৩
  • ১১১ Time View
সাভার প্রতিনিধি : ঢাকার আশুললিয়ায় মাইগ্রেশনের দাবী জানিয়ে বাইপাইল-আব্দুল্লাহপুর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে একটি বেসরকারি মেডিক্যাল কলেজের শিক্ষার্থীরা। এসময় ওই মহাসড়কের উভয় পাশে দুই ঘন্টা ব্যাপী তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তিতে পড়েন ওই সড়ক দিয়ে চলাচলরত বিভিন্ন যাত্রীসহ পরিবহনের চালকরা। পরে পুলিশ এসে তাদের বুঝিয়ে মহাসড়ক থেকে সড়িয়ে দিলে প্রায় দুই ঘন্টা পর তারা চলে গেলে ওই মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।বুধবার সকালে বাইপাইল-আব্দুল্লাহপুর মহাসড়কের সরকার মার্কেট এলাকার নারী ও শিশু হাসপাতালের সামনে এই অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করে নাইটিংগেল মেডিক্যাল কলেজের শিক্ষার্থীরা।
বিক্ষুব্দ শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন ধরেই তারা মাইগ্রেশনের দাবী জানিয়ে বিভিন্ন কর্মসূচী পালন করেছে। কিন্তু তাতেও কোন লাভ হয়নি। এরআগেও ক্যাম্পাসে অবস্থান ও মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করলে প্রশাসনের আশ্বাসে কর্মসূচী বাতিল করা হয়। এরপরেও নাইটিংগেল কলেজ কর্তৃপক্ষ মাইগ্রেশনের জন্য কোন ব্যবস্থা করেনি। তাই একই দাবী জানিয়ে তারা পুনরায় মহাসড়ক অবরোধ করেছে। আন্দোলনকারী শিক্ষার্থীদের আরো জানান, নাইটিংগেল মেডিক্যাল কলেজের বিএমডিসির অনুমতি নেই। এজন্য তারা অন্যত্র মাইগ্রেশন করতে গেলে মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ একটি রিট করে। ফলে তারা মাইগ্রেশন করতে পারছেন না। এমন পরিস্থিতিতে তারা মাইগ্রেশনের দাবিতে আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন।

কলেজটির শিক্ষার্থী ইমরান খান ইমনসহ অনেকেই জানান, মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ মিথ্যা আশ্বাস ও আদালতের কিছু কাগজপত্র দেখিয়ে ভর্তি করায়। প্রথম বর্ষে বিএমডিসি রেজিস্ট্রেশন এনে দেবে বলে তারা প্রতিশ্রুতি দিলেও তারা এখন পর্যন্ত রেজিস্ট্রেশন এনে দিতে পারেননি। কলেজের শিক্ষা ব্যবস্থা সংক্রান্ত সব সুযোগ-সুবিধা থেকেও তাদের বঞ্চিত করে রাখা হয়েছে। দাবী আদায় না হওয়া পর্যন্ত তারা এই আন্দোলন করে যাবে বলেও জানান। মাইগ্রেশন না দিলে ৪৫ জন শিক্ষার্থীর জীবন অনিশ্চিত হয়ে পড়বে বলেও জানান তারা।

এবিষয়ে আশুলিয়া থানার এসআই জাহাঙ্গীর আলম জানান, শিক্ষার্থীরা প্রায় দুই ঘন্টারমত মহাসড়কে অবস্থান নেয়। খবর পেয়ে আমাদের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত হয়ে তাদের বুঝিয়ে মহাসড়ক থেকে সড়িয়ে দিলে তারা চলে যায়। বর্তমানে ওই মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে বলেও জানান তিনি।
কিউএনবি/অনিমা/১৮ জানুয়ারী ২০২৩/বিকাল ৩:৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit