শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
১২ বছর পর খুলল চীন-কোরিয়াকে সংযুক্তকারী সেতু ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণ করে নতুন অধ্যাদেশ জারি যুক্তরাষ্ট্রে ১১ দিনের ব্যবধানে দুই ছেলের মৃত্যু, চুনারুঘাটে মাতম ওমান উপসাগরে তেলবাহী ট্যাংকারে আগুন ককরোচ পার্টির পক্ষে রায় দিল্লি হাইকোর্টের ড্রাইভিং প্রশিক্ষণে জোর, তিন মাস পর অগ্রগতি দেখতে চান প্রবাসীকল্যাণ মন্ত্রী ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করল যুক্তরাষ্ট্রের ৮ অঙ্গরাজ্য, যে অভিযোগ আনা হলো বিশ্বব্যাংক ও আইএমএফের সঙ্গে সহযোগিতার আলোচনা ভালোভাবে এগোচ্ছে: অর্থমন্ত্রী নদীভাঙন রোধ ও পুনঃখননে জোর, রাজশাহী-নাটোরের প্রকল্প এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী ফরহাদ অস্ট্রেলিয়ায় সব ম্যাচ হেরেও ‘ইতিবাচক দিক’ দেখছেন জ্যোতি

নরসিংদীতে ব্যাংকের ভেতর থেকে দুই আনসার সদস্যের মরদেহ উদ্ধার 

মোঃ সালাহউদ্দিন আহমেদ ,নরসিংদী জেলা প্রতিনিধি
  • Update Time : বুধবার, ১৮ জানুয়ারী, ২০২৩
  • ১৭৪ Time View

মোঃ সালাহউদ্দিন আহমেদ ,নরসিংদী জেলা প্রতিনিধি : নরসিংদীর রায়পুরায় ব্যাংকের ভেতর থেকে দুই আনসার সদস্যের মরদেহ উদ্ধার করছে পুলিশ। বুধবার দুপুরে অগ্রণী ব্যাংক রায়পুরার রাধাগঞ্জ বাজার শাখার ভেতরের কাঠের চৌকি থেকে মরদেহ দুটি উদ্ধার করা হচ্ছে। তারা ব্যাংকের নিরাপাত্তার দায়িত্বে নিয়োজিত ছিলেন।নিহতরা হলেন- ফরিদপুরের তৌহিদুল আলম (২৪) ও টাঙ্গাইলের রঞ্জু মিয়া (৪০)।

ব্যাংক কর্তৃপক্ষ ও স্থানীয়রা জানান, সকালে ব্যাংকে গিয়ে ব্যাংকটির গেইট ভেতর থেকে তালাবদ্ধ অবস্থায় দেখেন ব্যাংক কতৃপক্ষ। দীর্ঘ সময় ধরে আনসার সদস্যদের ডাকাডাকির পরও কোনো সাড়া না পেয়ে থানায় খবর দেয়া হয়। বেলা সাড়ে ১১ টার দিকে থানা পুলিশ গিয়ে ব্যাংকের কলাপসিবল গেইটের তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করেন। এসময় আনসার সদস্যদের থাকার কক্ষে চৌকির মধ্যে দুই আনসার সদস্যের মরদেহ পড়ে থাকতে দেখা যায়।

তাৎক্ষনিকভাবে তাদের মৃত্যুর কারণ জানাতে পারেনি পুলিশ ও ব্যাংক কর্তৃপক্ষ। খবর পেয়ে নরসিংদীর পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম, আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যাট তানজিনা বিনতে্ এরশাদ, পিবিআইসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করছেন। মরদেহ উদ্ধার ও তদন্তের পর এ বিষয়ে জানাবেন তারা।

কিউএনবি/অনিমা/১৮ জানুয়ারী ২০২৩/বিকাল ৩:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit