বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
শিরোনাম
১২ বছর পর খুলল চীন-কোরিয়াকে সংযুক্তকারী সেতু ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণ করে নতুন অধ্যাদেশ জারি যুক্তরাষ্ট্রে ১১ দিনের ব্যবধানে দুই ছেলের মৃত্যু, চুনারুঘাটে মাতম ওমান উপসাগরে তেলবাহী ট্যাংকারে আগুন ককরোচ পার্টির পক্ষে রায় দিল্লি হাইকোর্টের ড্রাইভিং প্রশিক্ষণে জোর, তিন মাস পর অগ্রগতি দেখতে চান প্রবাসীকল্যাণ মন্ত্রী ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করল যুক্তরাষ্ট্রের ৮ অঙ্গরাজ্য, যে অভিযোগ আনা হলো বিশ্বব্যাংক ও আইএমএফের সঙ্গে সহযোগিতার আলোচনা ভালোভাবে এগোচ্ছে: অর্থমন্ত্রী নদীভাঙন রোধ ও পুনঃখননে জোর, রাজশাহী-নাটোরের প্রকল্প এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী ফরহাদ অস্ট্রেলিয়ায় সব ম্যাচ হেরেও ‘ইতিবাচক দিক’ দেখছেন জ্যোতি

‘প্রতিবন্ধী’ মায়ের বিরুদ্ধে মেয়েকে গলা কেটে হত্যার অভিযোগ

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ জানুয়ারী, ২০২৩
  • ২৮৯ Time View

ডেস্ক নিউজ : সুনামগঞ্জে পৌর শহরে শারীরিক প্রতিবন্ধী ঘুমন্ত মেয়েকে গলা কেটে হত্যার অভিযোগে ‘মানসিক প্রতিবন্ধী’ মাকে আটক করেছে পুলিশ। আজ বুধবার (১৮ জানুয়ারি) সকাল ৮ টার দিকে শহরের হাজীপাড়া এলাকায় এই খুনের ঘটনা ঘটে। এই ঘটনায় মা আছিয়া বেগমকে (৫৫) আটক করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। 

নিহত ফারজানা আক্তার তাহেরা (২২) হাজীপাড়া এলাকার মৃত আমিজুল করিমের মেয়ে।

পুলিশ জানায়, হাজীপাড়া একালার একটি বাসায় মা কর্তৃক ঘুমন্ত ফারজানাকে হত্যার বিষয়টি পুলিশকে জানায় ভাই নূরে আলম। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে মাকে আটক করে থানায় নিয়ে আসে। লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। এ সময় হত্যায় ব্যবহৃত বটি জব্ধ করেছে পুলিশ।

পুলিশ সুপার মোহাম্মদ এহশান শাহ  ঘটনাস্থল পরিদর্শন করে জানান,  বুধবার সকালে ঘটনাটি ঘটে। মা মেয়েকে ঘুমন্ত অবস্থায় গলা কেটে হত্যা করেছে খবর পেয়ে ঘটনাস্থলে আসি। প্রাথমিকভাবে জানা যায়, ২২ বছরের এই মেয়েটি দীর্ঘদিন ধরে শারীরিক প্রতিবন্ধী ছিলো। করোনায় মেয়েটির বাবা মারা যাওয়ার পর মা প্রতিবন্ধী মেয়েকে দেখভাল করতেন। হয়তো প্রতিবন্ধী মেয়েকে নিয়ে দীর্ঘ দিন ধরে কষ্টে ছিলেন। মানসিক কষ্ট থেকে মুক্তি পেতে এমনটি ঘটাতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিস্তারিত মাকে জিজ্ঞাসাবাদ শেষে জানা যাবে বলে জানান তিনি। 

সুনামগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) ওয়ালী আশরাফ খান জানান, আলামত সুরক্ষায় বাড়িটি তালাবন্ধ করে রাখা হয়েছে। তদন্ত শেষে ঘটনার প্রকৃত কারণ জানা যাবে।

কিউএনবি/অনিমা/১৮ জানুয়ারী ২০২৩/দুপুর ১:৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit