বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:১২ অপরাহ্ন
শিরোনাম
১২ বছর পর খুলল চীন-কোরিয়াকে সংযুক্তকারী সেতু ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণ করে নতুন অধ্যাদেশ জারি যুক্তরাষ্ট্রে ১১ দিনের ব্যবধানে দুই ছেলের মৃত্যু, চুনারুঘাটে মাতম ওমান উপসাগরে তেলবাহী ট্যাংকারে আগুন ককরোচ পার্টির পক্ষে রায় দিল্লি হাইকোর্টের ড্রাইভিং প্রশিক্ষণে জোর, তিন মাস পর অগ্রগতি দেখতে চান প্রবাসীকল্যাণ মন্ত্রী ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করল যুক্তরাষ্ট্রের ৮ অঙ্গরাজ্য, যে অভিযোগ আনা হলো বিশ্বব্যাংক ও আইএমএফের সঙ্গে সহযোগিতার আলোচনা ভালোভাবে এগোচ্ছে: অর্থমন্ত্রী নদীভাঙন রোধ ও পুনঃখননে জোর, রাজশাহী-নাটোরের প্রকল্প এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী ফরহাদ অস্ট্রেলিয়ায় সব ম্যাচ হেরেও ‘ইতিবাচক দিক’ দেখছেন জ্যোতি

‘জরুরি প্রয়োজনে’ বৈঠক করলেন যুক্তরাষ্ট্র-ইউক্রেন জেনারেল

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ জানুয়ারী, ২০২৩
  • ১০৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ‘জরুরি প্রয়োজনে’ ইউক্রেনের প্রধান সামরিক কর্মকর্তা জেনারেল ভ্যালেরি জালুঝনির সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান মার্ক মিলি। ইউক্রেনে রাশিয়ার অভিযানের পর এটিই তাদের প্রথম সরাসরি বৈঠক।

মঙ্গলবার ইউক্রেনের সীমান্তের কাছে দক্ষিণ-পূর্ব পোল্যান্ডের একটি অজ্ঞাত স্থানে তারা এই বৈঠক করেন। কয়েক ঘণ্টার এই বৈঠকে দুই দেশের কর্মকর্তারা নিজদের বিভিন্ন সামরিক বিষয় নিয়ে কথা বলেন।

মিলির মুখপাত্র কর্নেল ডেভ বাটলার বলেছেন, ‘দুই জেনারেল এক বছর ধরে নিয়মিত কথা বলছেন। তাদের ব্যক্তিগতভাবে দেখা করা গুরুত্বপূর্ণ ছিল। এর মাধ্যমে তারা একে অপরকে জানতে পেরেছেন।’

তিনি বলেন, ‘তারা রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে ইউক্রেন যে প্রতিরক্ষা রক্ষা ব্যবস্থা গড়ার চেষ্টা করছে সে সম্পর্কে বিশদভাবে কথা বলেছেন।’

বাটলার বলেন, আশা ছিল যে জালুঝনি এই সপ্তাহে ন্যাটো ও অন্যান্য প্রতিরক্ষা প্রধানদের সঙ্গে বৈঠকের জন্য ব্রাসেলসে যাবেন। কিন্তু যখন সোমবার পরিষ্কার হয়ে গেল যে, এটা ঘটবে না। তাই মিলি ও জালুঝনি দ্রুত সীমান্তের কাছে পোল্যান্ডে দেখা করার সিদ্ধান্ত নেন।

জালুঝনি বলেছেন, তিনি মিলির সাথে মঙ্গলবার তার বাহিনীর ‘জরুরি প্রয়োজন’ রূপরেখা দিয়েছেন।

দুই নেতা গত এক বছরে ইউক্রেনের সামরিক প্রয়োজনীয়তা এবং যুদ্ধের অবস্থা সম্পর্কে প্রায়শই কথা বলেছেন কিন্তু কখনও দেখা করেননি।

সূত্র : আল-জাজিরা।

কিউএনবি/অনিমা/১৮ জানুয়ারী ২০২৩/দুপুর ১:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit