বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
শিরোনাম
১২ বছর পর খুলল চীন-কোরিয়াকে সংযুক্তকারী সেতু ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণ করে নতুন অধ্যাদেশ জারি যুক্তরাষ্ট্রে ১১ দিনের ব্যবধানে দুই ছেলের মৃত্যু, চুনারুঘাটে মাতম ওমান উপসাগরে তেলবাহী ট্যাংকারে আগুন ককরোচ পার্টির পক্ষে রায় দিল্লি হাইকোর্টের ড্রাইভিং প্রশিক্ষণে জোর, তিন মাস পর অগ্রগতি দেখতে চান প্রবাসীকল্যাণ মন্ত্রী ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করল যুক্তরাষ্ট্রের ৮ অঙ্গরাজ্য, যে অভিযোগ আনা হলো বিশ্বব্যাংক ও আইএমএফের সঙ্গে সহযোগিতার আলোচনা ভালোভাবে এগোচ্ছে: অর্থমন্ত্রী নদীভাঙন রোধ ও পুনঃখননে জোর, রাজশাহী-নাটোরের প্রকল্প এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী ফরহাদ অস্ট্রেলিয়ায় সব ম্যাচ হেরেও ‘ইতিবাচক দিক’ দেখছেন জ্যোতি

যুদ্ধ শুরুর আগে কেন জেলেনস্কির সঙ্গে গোপনে দেখা করেছিলেন সিআইএ পরিচালক?

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ জানুয়ারী, ২০২৩
  • ১৭০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ’র পরিচালক উইলিয়াম বার্নস রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধ শুরু হওয়ার আগে এক গোপন সফরে কিয়েভ গিয়েছিলেন বলে নতুন করে  প্রকাশিত এক রিপোর্টে জানা গেছে।

নিউইয়র্ক-ভিত্তিক পত্রিকা ‘বিজনেস ইনসাইডার’ সোমবার ওই গোপন সফরের খবর জানিয়ে বলেছে, বার্নস ওই সফরে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করে তাকে জানিয়েছিলেন যে, রাশিয়া তাকে হত্যা করার পরিকল্পনা করেছে।

এর আগে ২০২২ সালের জানুয়ারি মাসে জেলেনস্কি মার্কিন সরকারের এই গোয়েন্দা রিপোর্টের সত্যতা নিয়ে সংশয় প্রকাশ করেন যে, রাশিয়া তাকে হত্যা করার পরিকল্পনা করেছে। সে সময় তিনি আমেরিকার এই ধারণাও নাকচ করে দিয়েছিলেন যে, রাশিয়া ইউক্রেনে আগ্রাসন চালাতে চায়। জেলেনস্কি সে সময় ‘আতঙ্ক ছড়ানোর’ জন্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে অভিযুক্ত করেছিলেন।

ওই গোপন সফরে সিআইএ’র পরিচালক ইউক্রেনের প্রেসিডেন্টকে বলেন, রাশিয়ার বিশেষ বাহিনী তাকে হত্যা করতে আসছে। এ সংক্রান্ত মার্কিন গোয়েন্দা প্রতিবেদনের বিস্তারিত জেলেনস্কিকে জানানোর জন্য প্রেসিডেন্ট বাইডেন বার্নসকে কিয়েভে পাঠিয়েছিলেন বলে নিউ ইয়র্ক টাইমসের সাংবাদিক ও চলচ্চিত্র নির্মাতা ক্রিস হুইপেল জানিয়েছেন।

মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোতে ইউক্রেনের অন্তর্ভুক্তি প্রতিহত করা এবং দেশটিকে নাৎসিমুক্ত করার লক্ষ্যে রাশিয়া গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে। তখন থেকে এ পর্যন্ত ইউক্রেনের প্রেসিডেন্ট অন্তত এক ডজন হত্যা প্রচেষ্টা থেকে প্রাণে বেঁচে গেছেন বলে কিয়েভ দাবি করেছে। সূত্র: বিজনেস ইনসাইডার

কিউএনবি/অনিমা/১৮ জানুয়ারী ২০২৩/দুপুর ১২:৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit