সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
শিরোনাম
আইটি, এআই, সার ও জ্বালানি খাতে বিনিয়োগে মারুবেনি কর্পোরেশনকে আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের মালামাল চুরি করা যুবককে ধরতে পুরস্কার ঘোষণা উচ্চ আয়ের পাশাপাশি যে ১০ পেশায় রয়েছে কাজের আনন্দ খাবারের আগে অলিভ অয়েল খেলে রক্তে শর্করা বাড়ে ধীরে, বলছে গবেষণা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক ফ্যাটি লিভার থেকে লিভার ক্যানসার, যে ৭ লক্ষণে হবেন সতর্ক নিজের মত প্রকাশ করলে কিংবা অন্যায়ের প্রতিবাদ করলে ‘অলক্ষ্মী’: ইশা সাহা ময়নাতদন্তের রিপোর্টে মিলল নানা পাটেকারের মৃত্যুর প্রকৃত কারণ দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক জমাদিউল আউয়ালের চাঁদ দেখা যায়নি

চট্টগ্রামে বাড়িতে আগুন লেগে পাঁচজনের মৃত্যু

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৩ জানুয়ারী, ২০২৩
  • ২৪৮ Time View

ডেস্ক নিউজ : চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের ৫ জন ঘুমন্ত অবস্থায় অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন একজন।

নিহতরা হলেন, কাঙ্গাল বসাক (৬৮) ও তার স্ত্রী ললিতা বসাক(৫৭), খোকন বসাকের স্ত্রী রাখি দে (৩৩) ও তাদের দুই সন্তান সৌরভ বসাক (৫) ও শায়ন্তী বসাক(৬)। 

বৃহস্পতিবার দিবাগত রাত ২টায় সময় উপজেলার পারুয়া  ইউনিয়নের মহাজন পাড়া এলাকার খোকন বসাকের বসত ঘরে এ ঘটনা ঘটে। 

এ ঘটনায় গুরুতর দগ্ধ হওয়া খোকন বসাককে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, আনুমানিক রাত দুইটার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় গৃহকর্তা খোকন বসাক আগুনের লেলিহান শিখার মধ্যদিয়েও কোনো রকম বের হয়ে আসতে সক্ষম হলেও ভেতরে ঘুমন্ত অবস্থায় থাকা তার বাবা কাঙ্গাল বসাক, মা ললিতা বসাক, স্ত্রী রাখি দে, ছেলে সৌরভ বসাক ও মেয়ে শায়ন্তী বসাক অগ্নিদগ্ধ হয়ে মারা যান। 

অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে পুলিশ ফোর্স এবং ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উপস্থিত হয়। জনপ্রতিনিধি ও স্থানীয় জনতাসহ সকলের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ সময় বসত ঘরের জানালার গ্রিল কেটে আগুনে দগ্ধ হয়ে মারা যাওয়া ৫ জনের লাশ উদ্ধার করা হয়। অগ্নিকাণ্ডে খোকন বসাকের মালিকানাধীন একটি সিএনজি অটো রিকশাও সম্পূর্ণ ভস্মীভূত হয়।

উদ্ধারকর্মী ও স্থানীয় সূত্র হতে জানা যায়, পেশায় সিএনজি অটোরিকশা চালক খোকন বসাক বৃদ্ধ বাবা-মা, স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে সেমিপাকা (পাকা ওয়াল ও টিনশেড) ঘরে বসবাস করতেন। তিন কক্ষবিশিষ্ট ঘরটিতে বাহির হওয়ার দরজা ছিল মাত্র একটি। সেই দরজার কাছে ছিল তাদের রান্নাঘর। 

স্থানীয়দের ধারণা, রান্না ঘরের চুলা থেকে আগুন লেগে সেখানে মজুদকৃত বিপুল পরিমাণ কাঠের লাকড়ির মাধ্যমে তা পুরো ঘরে ছড়িয়ে পড়ে।

এ প্রসঙ্গে অতিরিক্ত পুলিশ সুপার (রাঙ্গুনিয়া সার্কেল) মো. আনোয়ার হোসেন শামীম বলেন, আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভেতরে আটকে পড়া দুই শিশুসহ পাঁচজনকে জীবিত অবস্থায় উদ্ধারের চেষ্টা করি। কিন্তু তার আগেই আগুনে পুড়ে মৃত্যু হওয়ায় তাদের মৃতদেহই উদ্ধার করা সম্ভব হয়। বসতঘর সংলগ্ন রান্নাঘরের চুলার আগুন থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে থাকতে পারে বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি।

পুরো পরিবার আগুনে পুড়ে মারা যাওয়ার ঘটনায় এলাকাজুড়ে শোকাবহ পরিবেশ বিরাজ করছে।

কিউএনবি/অনিমা/১৩.০১.২০২৩/সকাল ১১.১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit