বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:১০ অপরাহ্ন
শিরোনাম
১২ বছর পর খুলল চীন-কোরিয়াকে সংযুক্তকারী সেতু ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণ করে নতুন অধ্যাদেশ জারি যুক্তরাষ্ট্রে ১১ দিনের ব্যবধানে দুই ছেলের মৃত্যু, চুনারুঘাটে মাতম ওমান উপসাগরে তেলবাহী ট্যাংকারে আগুন ককরোচ পার্টির পক্ষে রায় দিল্লি হাইকোর্টের ড্রাইভিং প্রশিক্ষণে জোর, তিন মাস পর অগ্রগতি দেখতে চান প্রবাসীকল্যাণ মন্ত্রী ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করল যুক্তরাষ্ট্রের ৮ অঙ্গরাজ্য, যে অভিযোগ আনা হলো বিশ্বব্যাংক ও আইএমএফের সঙ্গে সহযোগিতার আলোচনা ভালোভাবে এগোচ্ছে: অর্থমন্ত্রী নদীভাঙন রোধ ও পুনঃখননে জোর, রাজশাহী-নাটোরের প্রকল্প এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী ফরহাদ অস্ট্রেলিয়ায় সব ম্যাচ হেরেও ‘ইতিবাচক দিক’ দেখছেন জ্যোতি

মাত্র ৩ সেকেন্ডে কপি হবে কণ্ঠস্বর, অপব্যবহার নিয়ে শঙ্কা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ জানুয়ারী, ২০২৩
  • ১৮৫ Time View

তথ্যপ্রযুক্তি ডেস্ক : জনপ্রিয় সফটওয়্যার কোম্পানি মাইক্রোসফট একটি নতুন ভ্যাল-ই প্রযুক্তি তৈরি করেছে। মাইক্রোসফটের এ এআই প্রযুক্তি মাত্র তিন সেকেন্ডে যে কারো কন্ঠস্বর কপি করতে পারে, যেটি পরবর্তীতে যেকোনো উদ্দেশে ব্যবহার করা যাবে। সম্প্রতি এ টুলটিকে প্রায় ৬০ হাজার ঘণ্টা ইংরেজি স্পিচ ডেটার সাহায্যে প্রশিক্ষিত করা হয়েছে, যার মাধ্যমে এটি খুব সহজেই অডিও কন্টেন্ট তৈরি করতে পারে।

মার্কিন যুক্তরাষ্ট্রের কর্নেল ইউনিভার্সিটির গবেষকরা একটি গবেষণাপত্রে বলেছেন, এআই প্রযুক্তি একজন বক্তার আবেগ এবং কণ্ঠস্বর কপি করতে পারে। সম্প্রতি ভ্যাল-ই এর সাহায্যে তৈরি করা কিছু অডিও স্যাম্পেল গিটহাবে (মাইক্রোসফটের অধীনস্থ একটি কোম্পানি) শেয়ার করা হয়েছে। বহু সংখ্যক ব্যবহারকারী জানিয়েছেন, এ টেকনোলজির সাহায্যে কারো ভয়েস কপি করা হলে কোনোভাবেই টের পাওয়া যাবে না।

স্বাভাবিকভাবেই এটির অপব্যবহার নিয়ে এরইমধ্যে জনসাধারণের মধ্যে শঙ্কা তৈরি হয়েছে। তবে কেউ যাতে অসত্‍ উদ্দেশে এ প্রযুক্তি ব্যবহার না করে, তার জন্য বিশেষ কার্যকর পদক্ষেপ গ্রহণ করার পরিকল্পনা করেছে মাইক্রোসফট। এছাড়া ভবিষ্যতে এ টেকনোলজিকে যাতে আরও উন্নত করে তোলা যায়, তার জন্য সংস্থাটি জোরালোভাবে কাজ চালিয়ে যাচ্ছে।

 

 

কিউএনবি/আয়শা/১২ জানুয়ারী ২০২৩/সন্ধ্যা ৬:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit