শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
শিরোনাম
১২ বছর পর খুলল চীন-কোরিয়াকে সংযুক্তকারী সেতু ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণ করে নতুন অধ্যাদেশ জারি যুক্তরাষ্ট্রে ১১ দিনের ব্যবধানে দুই ছেলের মৃত্যু, চুনারুঘাটে মাতম ওমান উপসাগরে তেলবাহী ট্যাংকারে আগুন ককরোচ পার্টির পক্ষে রায় দিল্লি হাইকোর্টের ড্রাইভিং প্রশিক্ষণে জোর, তিন মাস পর অগ্রগতি দেখতে চান প্রবাসীকল্যাণ মন্ত্রী ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করল যুক্তরাষ্ট্রের ৮ অঙ্গরাজ্য, যে অভিযোগ আনা হলো বিশ্বব্যাংক ও আইএমএফের সঙ্গে সহযোগিতার আলোচনা ভালোভাবে এগোচ্ছে: অর্থমন্ত্রী নদীভাঙন রোধ ও পুনঃখননে জোর, রাজশাহী-নাটোরের প্রকল্প এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী ফরহাদ অস্ট্রেলিয়ায় সব ম্যাচ হেরেও ‘ইতিবাচক দিক’ দেখছেন জ্যোতি

সংসদের অধিবেশন চলবে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ জানুয়ারী, ২০২৩
  • ১৭০ Time View

ডেস্ক নিউজ :একাদশ জাতীয় সংসদের ২১তম অধিবেশন শুক্র ও শনিবার ব্যতীত ৯ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। প্রতিদিন বিকাল ৪টা ১৫ মিনিটে অধিবেশন শুরু হবে। বৃহস্পতিবার সংসদ ভবনে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়।

কমিটির সভাপতি জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বৈঠকে সভাপতিত্ব করেন।

কমিটি সদস্য এবং সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে অংশগ্রহণ করেন। এছাড়া, বৈঠকে অংশগ্রহণ করেন কমিটির সদস্য বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ এমপি, আমির হোসেন আমু এমপি, শেখ ফজলুল করিম সেলিম এমপি, ওবায়দুল কাদের এমপি, রাশেদ খান মেনন এমপি, হাসানুল হক ইনু এমপি, ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু এমপি, আনিসুল হক এমপি, গোলাম মোহাম্মদ কাদের এমপি, আনিসুল ইসলাম মাহমুদ এমপি, চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি।

এছাড়া বৈঠকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ১০ জানুয়ারি বিশেষ আলোচনার সিদ্ধান্ত গৃহীত হয়। জাতীয় সংসদের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে এপ্রিল ২০২৩-এ বিশেষ অধিবেশন হবে মর্মে বৈঠকে সিদ্ধান্ত হয়। উল্লেখ্য, এ অধিবেশনে রাষ্ট্রপতি প্রদত্ত ভাষণের উপর আনীত ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনা অনুষ্ঠিত হবে। 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকের শুরুতে সকলকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানান। বৈঠকে একাদশ জাতীয় সংসদের ২১তম ও ২০২৩ খ্রীষ্টাব্দের প্রথম অধিবেশনের কার্যাদি নিষ্পন্নের জন্য সময় বরাদ্দ নিয়ে আলোচনা হয়। 

এ অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য ৭৩টি ও অন্যান্য মন্ত্রীর জন্য ১ হাজার ৮৫৪টি প্রশ্নসহ মোট ১ হাজার ৯২৭টি প্রশ্ন পাওয়া গেছে, বিধি-৭১ এ মনোযোগ আকর্ষণের নোটিশ পাওয়া গেছে ৩৪টি। বেসরকারি সদস্যদের বিলের কোন নোটিশ পাওয়া যায়নি। পূর্বে অনিষ্পন্ন ৮টি বেসরকারি বিলের মধ্যে গত সপ্তদশ অধিবেশনে ১টি বিল উত্থাপিত হয়ে কমিটিতে পরীক্ষাধীন রয়েছে। অধিবেশনে উত্থাপনের জন্য ৬টি সরকারি বিল ও গত অধিবেশনে অনিষ্পন্ন ১২টি বিলসহ ১৮টি বিলের মধ্যে কমিটিতে পরীক্ষাধীন ১১টি, পাসের অপেক্ষায় ১টি ও উত্থাপনের অপেক্ষায় ৬টি। 

বৈঠকে সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম সঞ্চালনা করেন। এতে সংসদ সচিবালয়ের উর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

কিউএনবি/অনিমা/০৫ জানুয়ারী ২০২৩/রাত ১১:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit