শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
১২ বছর পর খুলল চীন-কোরিয়াকে সংযুক্তকারী সেতু ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণ করে নতুন অধ্যাদেশ জারি যুক্তরাষ্ট্রে ১১ দিনের ব্যবধানে দুই ছেলের মৃত্যু, চুনারুঘাটে মাতম ওমান উপসাগরে তেলবাহী ট্যাংকারে আগুন ককরোচ পার্টির পক্ষে রায় দিল্লি হাইকোর্টের ড্রাইভিং প্রশিক্ষণে জোর, তিন মাস পর অগ্রগতি দেখতে চান প্রবাসীকল্যাণ মন্ত্রী ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করল যুক্তরাষ্ট্রের ৮ অঙ্গরাজ্য, যে অভিযোগ আনা হলো বিশ্বব্যাংক ও আইএমএফের সঙ্গে সহযোগিতার আলোচনা ভালোভাবে এগোচ্ছে: অর্থমন্ত্রী নদীভাঙন রোধ ও পুনঃখননে জোর, রাজশাহী-নাটোরের প্রকল্প এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী ফরহাদ অস্ট্রেলিয়ায় সব ম্যাচ হেরেও ‘ইতিবাচক দিক’ দেখছেন জ্যোতি

কারাগারে বসে পরীক্ষা দেওয়ার অনুমতি পেলেন রিজভী

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ জানুয়ারী, ২০২৩
  • ১৪৭ Time View

ডেস্ক নিউজ : বিভিন্ন মামলায় গ্রেফতার হয়ে কারাগারে আটক থাকা বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ এলএলএম (মাস্টার্স) পরীক্ষা দেওয়ার অনুমতি পেয়েছেন। বুধবার ঢাকা মহানগর হাকিম রাজেশ চৌধুরী আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে কারাগারে বসে এই পরীক্ষায় অংশ নেওয়ার অনুমতি দেন। রিজভী আহমেদের আইনজীবী জয়নুল আবেদীন মেজবাহ বিষয়টি জানিয়েছেন। 

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, রুহুল কবির রিজভী নিজেও একজন আইনজীবী। তিনি এলএলবি পাস করে আইন পেশায় যুক্ত আছেন। অধিকতর শিক্ষার জন্য তিনি এলএলএম (মাস্টার্স) করছেন। আগামী সপ্তাহে তার এলএলএম’র ফাইনাল সেমিস্টারের পরীক্ষা। এজন্য তার আইনজীবী পরীক্ষার অনুমতি চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত কারা বিধি অনুসারে পরীক্ষার অনুমতি দেন।

গত ৭ ডিসেম্বর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এ ঘটনায় পল্টন থানার উপপরিদর্শক মিজানুর রহমান বাদী হয়ে মামলা করেন। মামলায় ৪৭৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত দেড় থেকে দুই হাজার বিএনপির নেতাকর্মীকে আসামি করা হয়। এ মামলায় নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয় থেকে রিজভী আহমেদকে গ্রেফতার করা হয়। এরপর থেকে তিনি কারাগারে আটক রয়েছেন।

কিউএনবি/অনিমা/০৪ জানুয়ারী ২০২৩/রাত ১০:৪৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit