বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন
শিরোনাম
নাগরিকরা সংখ্যাগরিষ্ঠ কিংবা সংখ্যালঘু নয় সবাই বাংলাদেশি: প্রধানমন্ত্রী দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য গোপন রাখার কারণ জানতে চেয়ে প্রবাসী কল্যাণে কনস্যুলেটের চিঠি ৩ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণী : পিএসজি-বার্সেলোনার লড়াইয়ে জিতবে কারা ধর্মকে ব্যবহার করে বিভেদ সৃষ্টিকারীরা দেশ ও জাতির শত্রু: মঞ্জু মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর চরম সংকটে ফ্রান্স, পরিস্থিতি কোন দিকে গড়াতে পারে? প্রতিবেশী দেশের ভরসায় ক্ষমতায় থাকার রাজনীতিতে বিশ্বাস করি না চীনের মেদোগ বাঁধ: ঝুঁকি মোকাবেলায় জাপান ও ভারতের আগাম প্রস্তুতি প্রয়োজন বিরোধীদল না এলেও সংবিধান সংশোধন কমিটির কার্যক্রম চলবে: আইনমন্ত্রী

পাকুন্দিয়া পৌরসভার ভবন উদ্বোধন করলেন স্থানীয় সরকার মন্ত্রী

Reporter Name
  • Update Time : রবিবার, ২৫ ডিসেম্বর, ২০২২
  • ২৩১ Time View

ডেস্ক নিউজ : কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌরসভার নতুন ভবন উদ্বোধন করা হয়েছে। রবিবার দুপুরে ফিতা কেটে এ ভবনটির উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম এমপি। এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নূর মোহাম্মদ, কিশোরগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট জিল্লুর রহমান, জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ, পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ, পাকুন্দিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম রেনু, উপজেলা নির্বাহী কর্মকর্তা রোজলিন শহীদ চৌধুরী প্রমুখ। 

পৌরসভার মেয়র নজরুল ইসলাম আকন্দের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ভৈরব পৌরসভার মেয়র ইফতেখার হোসেন বেনু, জেলা শ্রমিক লীগের উপদেষ্টা আতাউল্লাহ সিদ্দিক মাসুদ, পাকুন্দিয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মেসবাহউদ্দিন, পৌরসভার কাউন্সিলরসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ২০১৬ সালে স্থানীয় সরকার বিভাগ পাকুন্দিয়া পৌরসভায় তিনতলা (বি-টাইপ) পৌর ভবন নির্মাণের জন্য সোয়া তিন কোটি টাকা বরাদ্দ দেয়।

 

 

কিউএনবি/আয়শা/২৫ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit