বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত আটোয়ারীতে হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার নেত্রকোণায় বিএনপি নেতা খলিলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ

এক বোয়াল মাছের দাম ৩৬ হাজার টাকা!

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২
  • ১৮৩ Time View

ডেস্ক নিউজ : রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীর ৭ নম্বর ফেরিঘাট এলাকায় এক জেলের জালে ১৫ কেজি ওজনের একটি বিশাল বোয়াল মাছ ধরা পড়েছে। যার দাম ৩৬ হাজার টাকা! মঙ্গলবার সকাল ৮টার দিকে জেলে শাহীন হালদারের জালে মাছটি ধরা পড়ে। 

জেলে শাহীন হালদার বলেন, দৌলতদিয়ার পদ্মা নদীতে সোমবার রাতে আমার কয়েকজন সহযোগী নিয়ে মাছ ধরতে যাই। রাতে কোনো মাছ জালে ধরা না পড়ায় নদীতে জাল ফেলে বসে থাকি। মঙ্গলবার সকাল ৮টার দিকে হঠাৎ জালে জোরে একটা ধাক্কা মারলে বুঝতে পারি বড় কোনো মাছ ধরা পড়েছে।

 

তিনি বলেন, পরে আমার সহযোগীদের সঙ্গে নিয়ে জাল তুলে দেখতে পাই বিশাল আকৃতির একটি বোয়াল মাছ  ধরা পড়েছে। বোয়াল মাছটি সকাল ৯টার দিকে বিক্রির জন্য দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাটের মাছ ব্যবসায়ী চান্দু মোল্লার কাছে নিয়ে যাই। তিনি মাছটি আমার কাছ থেকে ২ হাজার ৪শ টাকা কেজি দরে মোট ৩৬ হাজার টাকায় কিনে নেন।

 

এ বিষয়ে দৌলতদিয়ার মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা বলেন, সকালে  পদ্মা নদীর ৭ নম্বর ফেরিঘাট এলাকায় এক জেলের জালে বিশাল একটি বোয়াল মাছ ধরা পড়েছে বলে শুনতে পাই। পরে দেখি  মাছটি জেলে শাহীন হালদার আমার কাছে বিক্রির জন্য নিয়ে এসেছেন। তার কাছ থেকে আমি ২ হাজার ৪শ টাকা কেজি দরে মোট ৩৬ হাজার টাকায় মাছটি কিনে নেই। এখন মোবাইল ফোনের মাধ্যমে ঢাকার এক ব্যবসায়ীর সঙ্গে দামাদামি চলছে। সামান্য লাভ রেখে মাছটি বিক্রি করে দেবেন বলে জানান এই মাছ ব্যবসায়ী।

 

 

কিউএনবি/আয়শা/০৮ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit