শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১২:১১ অপরাহ্ন
শিরোনাম
‘জেলে ঢোকান বা গুলি করুন, আমরা পিছু হটবো না’ কলকাতার মুসলিম কলোনিতে পানি নেই কয়েক মাস: হস্তক্ষেপ চেয়ে জাতিসংঘে চিঠি দিলেন তৃণমূলের এমপি ককরোচ জনতা পার্টির বিক্ষোভ ঠেকাতে দিল্লিতে নজিরবিহীন কড়াকড়ি, বন্ধ মেট্রোর ৪৫ স্টেশন ৭.৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পানামা, ৬ প্রদেশে বিদ্যুৎ বন্ধ নাভি পিল্লেকে নোবেল শান্তি পুরস্কার মানবাধিকারের গুরুত্বের স্বীকৃতি: জাতিসংঘ ২৪ ঘণ্টায় ১৪০০ হুথি যোদ্ধাকে ‘নিষ্ক্রিয়’ করার দাবি ইয়েমেন সরকারের রাশিয়ার সঙ্গে ডিজেল চুক্তি যুক্তরাষ্ট্রের ‘স্পষ্ট দুর্বলতা’ : জেলেনস্কি নিষেধাজ্ঞার মধ্যেই রাশিয়া থেকে ৩ লাখ টন ডিজেল আমদানির ঘোষণা ট্রাম্পের দাম বেড়ে দেশের বাজারে স্বর্ণের ভরি কত? খেলাপি ঋণ কমাতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাংলাদেশ ব্যাংকের

বড়পুকুরিয়া কয়লাখনি এলাকায় ভয়াবহ কম্পন আতঙ্কে গ্রামবাসীরা

Reporter Name
  • Update Time : সোমবার, ৭ নভেম্বর, ২০২২
  • ১৮৫ Time View

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : বড়পুকুরিয়া কয়লাখনি এলাকার পূর্ব উত্তর ও দক্ষিনের ৬টি গ্রামে প্রায় ৩ কিলোমিটার এলাকায় ভয়াবহ কম্পনের ফলে আতঙ্কে গ্রামবাসীরা। গতকাল ভোর ৪টায় বড়পুকুরিয়া কয়লাখনির পূর্ব উত্তর দক্ষিনের গ্রাম গুলির ভূগর্ভ থেকে কয়লা তোলার কারণে ভূ-গর্ভের নিচে ফাঁকা হয়ে যাওয়ায় হঠাৎ করে ভয়াবহ কম্পনের সৃষ্টি হয়। এই কম্পনের স্থায়ীত্ব ছিল প্রায় ৫-৭ সেকেন্ড। গ্রাম গুলি হচ্ছে খনি এলাকার পাতরাপাড়া, পাঁচঘরিয়া, বৈদ্যনাথপুর, বাঁশপুকুর, কালুপাড়া ও মহেশপুর।

পাতরাপাড়া গ্রামের আইয়ুব আলী জানান, আমি ঘুমন্ত অবস্থায় ভোর ৪টার দিকে টের পাই ভয়াবহ কম্পন হচ্ছে। আমার ঘর ভেঙ্গে পড়ার উপক্রম হয়েছে। গ্রাম গুলির বাড়ী থেকে মানুষ বের হয়ে আসছে। এতে মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়ে যায়। একই কথা বলেন ঐ এলাকার আব্দুল কাদের মেম্বার তিনি জানান, ঘরে ভয়ে থাকতে পারিনি পরিবার পরিজন নিয়ে ঘর থেকে বের হয়ে আসি। কম্পনের মাত্রা এতই বেশি ছিল যে, মনে হচ্ছে ভূমিকম্প শুরু হয়েছে। বড়পুকুরিয়া কয়লা খনির ব্যবস্থাপনা পরিচালক মোঃ সাইফুল ইসলাম এর সাথে কম্পনের বিষয়ে কয়েকবার মোবাইল ফোনে যোগাযোগ করা হলে মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। এই ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

কিউএনবি/অনিমা/০৭ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সকাল ১১:৪৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit