সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
আইটি, এআই, সার ও জ্বালানি খাতে বিনিয়োগে মারুবেনি কর্পোরেশনকে আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের মালামাল চুরি করা যুবককে ধরতে পুরস্কার ঘোষণা উচ্চ আয়ের পাশাপাশি যে ১০ পেশায় রয়েছে কাজের আনন্দ খাবারের আগে অলিভ অয়েল খেলে রক্তে শর্করা বাড়ে ধীরে, বলছে গবেষণা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক ফ্যাটি লিভার থেকে লিভার ক্যানসার, যে ৭ লক্ষণে হবেন সতর্ক নিজের মত প্রকাশ করলে কিংবা অন্যায়ের প্রতিবাদ করলে ‘অলক্ষ্মী’: ইশা সাহা ময়নাতদন্তের রিপোর্টে মিলল নানা পাটেকারের মৃত্যুর প্রকৃত কারণ দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক জমাদিউল আউয়ালের চাঁদ দেখা যায়নি

ফুলবাড়ীতে ধান কাটাই মাড়াই হারভেস্টার মেশিন কৃষকের মাঝে বিতরণ ॥

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২
  • ১৯৬ Time View

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : ফুলবাড়ীতে কৃষকদের মাঝে কৃষি যান্ত্রীকীকরণ প্রকল্পের হারভেস্টার মেশিন কৃষকদের মাঝে বিতরণ। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় ফুলবাড়ী উপজেলা পরিষদ চত্ত্বরে দুই জন কৃষকের মাঝে ২টি কৃষি যান্ত্রীকীকরণ প্রকল্পের হারভেস্টার মেশিন বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত থেকে কৃষকদের মাঝে কৃষি যান্ত্রীকীকরণ প্রকল্পের হারভেস্টার মেশিন বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রিয়াজ উদ্দিন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা কৃষি প্রশিক্ষক অফিসার এসএম আবু বক্কর মোঃ সাইফুল ইসলাম, ফুলবাড়ী উপজেলা কৃষিবীদ ও কৃষি অফিসার মোছাঃ রুম্মান আক্তার, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ সাহানুর।

এ সময় কৃষি যান্ত্রীকীকরণ প্রকল্পের হারভেস্টার মেশিনের চাবি বুঝে নেন আলাদীপুর ইউনিয়নের বাসুদেবপুর গ্রামের কৃষক মোঃ আবুল কালাম আজাদ ও খয়েরবাড়ী ইউপির গড়পিংলাই গ্রামের কৃষক মোঃ নজরুল ইসলাম। কৃষি মন্ত্রণালয় থেকে ভর্তুকির মাধ্যমে কৃষকদের সহযোগীতা করার লক্ষ্যে ৫০% ভর্তুকির মাধ্যমে ১৫ লক্ষ ৫০ হাজার টাকায় প্রতিটি মেশিন প্রদান করছেন। প্রকৃত কৃষি যান্ত্রীকীকরণ প্রকল্পের হারভেস্টার মেশিনের মূল্য ৩২ লক্ষ টাকা। এর মাধ্যমে তারা গ্রামে কৃষকদের ধান কাটা ও মাড়াই করণ সহজ করার লক্ষ্যে ফুলবাড়ী উপজেলায় কৃষি অফিসের মাধ্যমে এই মেশিন বিতরণ করা হয়। আয়োজনে ছিলেন ফুলবাড়ী উপজেলা কৃষি অধিদপ্তর।

 

 

কিউএনবি/আয়শা/০৩ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৫:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit