রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০২:২১ অপরাহ্ন
শিরোনাম
আগামী মাসেই শুরু হবে বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন: গভর্নর উন্নয়নে গুরুত্ব পাবে সব উপজেলা: এলজিআরডি মন্ত্রী ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর রোনালদোকে নিষিদ্ধ করল পর্তুগাল হরমুজ খুললেও কাটছে না জ্বালানি সংকট, কবে কমবে পেট্রল-ডিজেলের দাম? স্ত্রীর থেকে আলাদা ৩৫ বছর, কেন আইনি বিচ্ছেদে যাননি নানা পাটেকর? ‘প্রিয় প্রধানমন্ত্রী আম্বানি, আপনিই ভারতের আসল বস’, আম্বানিকে খোঁচা মাস্কের ১৭০ কি. মি বেগে যুক্তরাষ্ট্রে আঘাত হানল হ্যারিকেন ইসাইয়াস ‘কখনো ক্ষমা চাননি’, নানা পাটেকরকে নিয়ে ফের মুখ খুললেন তনুশ্রী ‘মিস্টার মোদি যা খুশি করুন, আপনাকে আমরা ঘিরে ফেলছি, আমরা পেছাব না’

পার্বতীপুর পৌর সভা নির্বাচনে আমজাদ হোসেন মেয়র নির্বাচিত হন

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২
  • ২৩৩ Time View

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : পার্বতীপুর পৌরসভার নির্বাচনে নৌকা প্রতিক প্রার্থী মোঃ আমজাদ হোসেন বিপুল ভোটে বিজয়ী হন। গত বুধবার দিনাজপুরের পার্বতীপুর পৌরসভা নির্বাচন দীর্ঘ ১যুগ পর ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্টিত হয়। নির্বাচনে মেয়র পদে পার্বতীপুর উপজেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক খেটে খাওয়া মানুষের নেতা মোঃ আমজাদ হোসেন নৌকা প্রতীক নিয়ে ১২৭৬৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী সাবেক মেয়র এজেডএম মেনহাজুল হক নারিকেল কাছ পেয়েছেন ৯২২১ ভোট। নির্বাচন চলাকালীন শান্তিপূর্ণভাবে প্রতিটি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

এবারেই পার্বতীপুর পৌরসভার নির্বাচনে ইভিএমএ ভোট হওয়ায় ভোট দায়ে ধীর গতিলক্ষ করা গেছে। এদিকে সুষ্টভাবে নির্বাচন সম্পন্ন করতে প্রতিটি কেন্দ্রে বসানো হয়েছিল সিসিটিভি ক্যামেরা। মাঠ পর্যায়ে পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীরা তাদের কাজে নিয়োজিত ছিল। মোতায়েন করা ছিল, র‌্যাব, বিজিবি, পুলিশ ও আনসার বানিহীর সদস্য নিয়োজিত রয়েছিল একজন করে নির্বাহী ম্যাজিষ্ট্রেট। নির্বাচনে মেয়র কাউন্সিলর ও সংরক্ষিত অসনের কাউন্সিলর প্রতিদ্বন্দীতা করেছেন মোট ৬২ জন। প্রতিদ্বন্দী প্রার্থী এর মধ্যে মেয়র পদে ২ জন সাধারণ সদস্য পদে ৪২জন ও ৯নং ওয়ার্ডে সংরক্ষিত কাউন্সিলর পদে ১৮ জন, পাবর্তীপুর পৌরসভার মোট ভোটার সংখ্যা ৩৩হাজার ৩শত ৯৯জন, এর মধ্যে পুরুষ ১৬৪৭২ এবং মহিলা ১৬,৯২৭।

নিবাচন চলাকালীন পার্বতীপুর পৌরসভা নির্বাচনে আইন শৃঙ্খলা বাহিনী সহ প্রশাসনিক সকল কর্মকর্তা দায়িত্বের সাথে কাজ করছেন। পার্বতীপুর পৌরসভা নির্বাচনে নৌকা প্রতিক প্রার্থী মোঃ আমজাদ হোসেন বিপুর ভোটে মেয়র নির্বাচিত হওয়ায় বিভিন্ন মহল, সাংবাদিক স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন।

কিউএনবি/অনিমা/০৩.১১.২০২২/দুপুর ১২.০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit