শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
৭.৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পানামা, ৬ প্রদেশে বিদ্যুৎ বন্ধ নাভি পিল্লেকে নোবেল শান্তি পুরস্কার মানবাধিকারের গুরুত্বের স্বীকৃতি: জাতিসংঘ ২৪ ঘণ্টায় ১৪০০ হুথি যোদ্ধাকে ‘নিষ্ক্রিয়’ করার দাবি ইয়েমেন সরকারের রাশিয়ার সঙ্গে ডিজেল চুক্তি যুক্তরাষ্ট্রের ‘স্পষ্ট দুর্বলতা’ : জেলেনস্কি নিষেধাজ্ঞার মধ্যেই রাশিয়া থেকে ৩ লাখ টন ডিজেল আমদানির ঘোষণা ট্রাম্পের দাম বেড়ে দেশের বাজারে স্বর্ণের ভরি কত? খেলাপি ঋণ কমাতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাংলাদেশ ব্যাংকের বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকারকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষবিদায় ডিমের কুসুম খেলে কি হার্টের সমস্যা বাড়তে পারে? নাভি পিল্লের নোবেল জয়ের কয়েক ঘণ্টার মধ্যেই আইসিসিতে মার্কিন নিষেধাজ্ঞা

ফুলবাড়ি উপজেলার মুরারীপুর উচ্চবিদ্যালয়ে চক্ষু শিবির অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বুধবার, ২ নভেম্বর, ২০২২
  • ৩০১ Time View

মোঃ আফজাল হোসেন দিনাজপুর প্রতিনিধি : ফুলবাড়ি উপজেলার কাজিহাল ইউপির মুরারিপুর উচ্চবিদ্যালয় মাঠে দ্বীপ আই কেয়ার ফাউন্ডেশনের চক্ষুশিবির অনুষ্ঠিত হয়। গত মঙ্গলবার বিকেল ৫ টায় ফুলবাড়ি উপজেলার কাজিহাল ইউপির মুরারিপুর উচ্চবিদ্যালয় মাঠে দ্বীপ আই কেয়ার ফাউন্ডেশনের পরিচালনায় চক্ষুশিবির অনুষ্ঠিত হয়। চক্ষু শিবির অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ফুলবাড়ি উপজেলা সেচ্ছা সেবক লীগের যুগ্ন আহবায়ক আশিকুজ্জামান বাপ্পী।

প্রধান অতিথি হিসেবে চক্ষুশিবির এর উদ্বোধন করেন দিনাজপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও দিনাজপুর ৫ আসনের মনোনয়ন প্রত্যাশী খেটে খাওয়া মানুষের নেতা মোঃ জাকারিয়া জাকির। এতে উপস্থিত ছিলেন ফুলবাড়ি উপজেলা যুবলীগের সহ সভাপতি মোঃ মিজানুর রহমান মিজান, ফুলবাড়ি পৌর স্বেচ্ছা সেবকলীগের আহবায়ক মোঃ তোজাম্মেল হক, পৌর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক রাশেদুল রহমান রাসেল, ফুলবাড়ি উপজেলা যুবলীগের সাবেক প্রচার সম্পাদক দুলাল হোসেন, সাবেক আওয়ামীলীগ নেতা ডেনিয়েল হাফিজ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আখেরুজ্জমান আখের, মোঃ জাকির, মোঃ মিজান, মোঃ মুকুল, মোঃ হাবিব, মোঃ সুমন, সাইফার, আশরাফুল, মোঃ আতাউর সহ দলীয় সকল নেতা কর্মী উপস্থিত ছিলেন। আয়োজনে ছিলেন কজিহাল ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ। দ্বীপ আই কেয়ার ফাউন্ডেশন ২৭০ জন চক্ষু রোগী দেখেন এবং ৫০ জন রোগীকে ছানি অপারেশনের জন্য তাদের চক্ষু হাসপাতাল রংপুরে প্রেরণ করেন। সার্বিক সহযোগীয়তায় ছিলেন চক্ষুশিবির উদ্বোধনের প্রধান অতিথি মোঃ জাকারিয়া জাকির। এসময় সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/০২ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ২:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit