সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
আইটি, এআই, সার ও জ্বালানি খাতে বিনিয়োগে মারুবেনি কর্পোরেশনকে আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের মালামাল চুরি করা যুবককে ধরতে পুরস্কার ঘোষণা উচ্চ আয়ের পাশাপাশি যে ১০ পেশায় রয়েছে কাজের আনন্দ খাবারের আগে অলিভ অয়েল খেলে রক্তে শর্করা বাড়ে ধীরে, বলছে গবেষণা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক ফ্যাটি লিভার থেকে লিভার ক্যানসার, যে ৭ লক্ষণে হবেন সতর্ক নিজের মত প্রকাশ করলে কিংবা অন্যায়ের প্রতিবাদ করলে ‘অলক্ষ্মী’: ইশা সাহা ময়নাতদন্তের রিপোর্টে মিলল নানা পাটেকারের মৃত্যুর প্রকৃত কারণ দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক জমাদিউল আউয়ালের চাঁদ দেখা যায়নি

শেষ বিদায় জানালো পৌর মেয়র আলা উদ্দিন কে

Reporter Name
  • Update Time : বুধবার, ১৯ অক্টোবর, ২০২২
  • ১৫৫ Time View

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুর উপজেলা আওয়ামীলীগ নেতা ও দুর্গাপুর পৌরসভার জনপ্রিয় মেয়র মো. আলা উদ্দিন আলাল (৫৪) কে শেষ বিদায় জানালেন দুর্গাপুর পৌরবাসী সহ উপজেলার সর্বস্তরের জনগন। ঢাকার স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দিবাগত ১.৩০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

বুধবার সকালে দুর্গাপুর পৌরসভা কার্যালয়ে ওনার মরদেহ আনা হলে পৌর পরিষদ নানা অনুষ্ঠানের মাধ্যমে শেষ বিদায় জানান পৌর মেয়র কে। পরবর্তি মেয়রের মরদেহ তেরীবাজার বাস ভবনে নিয়ে এলে শেষ বিদায় জানান আত্মীয় স্বজনরা। সর্বস্তরের জনগনের উদ্দেশ্যে ওনার মরদেহ স্থানীয় শহীদ মিনার চত্বরে রাখা হলে এলাকার সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, ব্যবসায়ি, সাংবাদিক ও সুশীলসমাজের লোকজন তাদের প্রিয় মেয়র কে একনজর দেখার জন্য ছুটে আসেন শহীদ মিনার চত্ত্বরে। ওইদিন বাদ আসর স্থানিয় সুসং সরকারি মহাবিদ্যালয় মাঠে এক বিশাল জানাযা শেষে পৌর কবরস্থানে দাফন করা হয় তাঁকে।

প্রিয় নেতার মৃত্যুতে স্থানীয় সংসদ সদস্য মানু মজুমদার, সাবেক সংসদ সদস্য মোস্তাক আহমেদ রুহী, ছবি বিশ্বাস, কেন্দ্রীয় আ‘লীগ নেতা রেমন্ড আরেং, দুর্গাপুর উপজেলা চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদার, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম আকঞ্জি, উপজেলা আওয়ামীলীগ ও তার অঙ্গ সংগঠন, দুর্গাপুর প্রেসক্লাব, দুর্গাপুর মহিলা কলেজ, দুর্গাপুর বণিত সমিতি, মটরযান শ্রমিক ইউনিয়ন শোক প্রকাশ করেছেন। এছাড়া দিনব্যপি পৌরশহরের সকল শিক্ষা প্রতিষ্ঠান, দোকাপাট, যানবাহন বন্ধ থাকে।

উল্লেখ্য: মৃত্যু কালে স্ত্রী, দুই ছেলে ও তিন মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তিনি দুর্গাপুর উপজেলার বিভিন্ন এলাকায় মসজিদ, মন্দির, মাদরাসা, এতিমখানা সহ বিভিন্ন প্রতিষ্ঠান তৈরী করেছেন।

কিউএনবি/অনিমা/১৯ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ২:৪৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit