শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
১২ বছর পর খুলল চীন-কোরিয়াকে সংযুক্তকারী সেতু ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণ করে নতুন অধ্যাদেশ জারি যুক্তরাষ্ট্রে ১১ দিনের ব্যবধানে দুই ছেলের মৃত্যু, চুনারুঘাটে মাতম ওমান উপসাগরে তেলবাহী ট্যাংকারে আগুন ককরোচ পার্টির পক্ষে রায় দিল্লি হাইকোর্টের ড্রাইভিং প্রশিক্ষণে জোর, তিন মাস পর অগ্রগতি দেখতে চান প্রবাসীকল্যাণ মন্ত্রী ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করল যুক্তরাষ্ট্রের ৮ অঙ্গরাজ্য, যে অভিযোগ আনা হলো বিশ্বব্যাংক ও আইএমএফের সঙ্গে সহযোগিতার আলোচনা ভালোভাবে এগোচ্ছে: অর্থমন্ত্রী নদীভাঙন রোধ ও পুনঃখননে জোর, রাজশাহী-নাটোরের প্রকল্প এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী ফরহাদ অস্ট্রেলিয়ায় সব ম্যাচ হেরেও ‘ইতিবাচক দিক’ দেখছেন জ্যোতি

হালুয়াঘাটে পুলিশের অভিযানে মদসহ তিন মাদক কারবারি আটক

Reporter Name
  • Update Time : রবিবার, ১৬ অক্টোবর, ২০২২
  • ১৫৩ Time View

ডেস্ক নিউজ : ময়মনসিংহের হালুয়াঘাটে আমদানি নিষিদ্ধ ভারতীয় ২২ বোতল মদসহ তিন মাদক কারবারিকে আটক করেছে হালুয়াঘাট থানা পুলিশ। রবিবার মধ্যরাতে হালুয়াঘাট থানার পুলিশের টহলরত একটি আভিযানিক দল পৌরশহরের সিএনজি ষ্টেশন থেকে তাদেরকে গ্রেফতার পূর্বক তল­াশি চালিয়ে আমদানি নিষিদ্ধ রয়েল স্ট্যাগ ১৫টি  ও এসি ব্ল্যাক জাতীয় ৭ বোতল মদ জব্দ করা হয়। এ তথ্য নিশ্চিত করেন হালুয়াঘাট থানার এসআই সাইদুজ্জামান খান। 

আটককৃতরা হলেন, জামালপুর সদর উপজেলার বৈঠামারি এলাকার আরিফ হোসেন (২৫), একই উপজেলার নরন্দী গ্রামের নাঈম (২০) ও হালুয়াঘাট উপজেলার কচুয়াকুড়া এলাকার রুবেল মিয়া (২২)। ৩ আসামী ও অজ্ঞাত একজনসহ চারজনের বিরুদ্ধে হালুয়াঘাট থানায় মাদক আইনে মামলা দায়ের করে হালুয়াঘাট থানা পুলিশ। আজ রবিবার দুপুরে দুইজনকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.শাহীনুজ্জামান খান। 

তিনি আরো বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে মাদক প্রতিরোধে অভিযান অব্যাহত রেখেছে হালুয়াঘাট থানা পুলিশ। গেল সেপ্টেম্বর মাসে ৩ দফা অভিযান চালিয়ে আমদানি নিষিদ্ধ বিভিন্ন ব্যান্ডের প্রায় শতাধিক বোতল মদ, যানবাহন জব্দসহ ছয়জনকে আটক করে আদালতে প্রেরণ করা হয়। অপরাধ দমন ও মাদক নির্মূলে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

 

 

কিউএনবি/আয়শা/১৬ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit