শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
শিরোনাম
হাতিয়াতে জোয়ারে ভেসে আসা মরদেহ পড়ে রইল কেওড়া বাগানে ২১ রানের ব্যবধানে নেই ৫ উইকেট ৫ জেলায় স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা শেষ সিনেমা ‘জন নায়গন’ দিয়ে বিজয় কি পারবেন নিজের রেকর্ড ভাঙতে কাপ্তাই বাঁধের স্পিলওয়ে খুলে পানি নিস্কাশনের প্রস্তুতি, নদী তীরবর্তী এলাকাবাসীকে সতর্ক থাকার আহ্বান লালমনিরহাটে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে ত্রাণমন্ত্রী দুলুর আর্থিক ও ত্রাণ সহায়তা ‘৩ ইডিয়টস’-এর ফুংসুখ ওয়াংড়ু চরিত্রটি সোনাম ওয়াংচুককে নিয়ে নয়: আমির খান সোনাক্ষী-জহিরের প্রেম নিয়ে যে ভবিষ্যদ্বাণী করেছিলেন সালমান প্রাথমিক বৃত্তিতে উপজেলায় শ্রেষ্ঠত্বের শীর্ষে আটোয়ারী কিন্ডার গার্টেন সংসদের উত্তাপ গড়াচ্ছে রাজপথে

দুর্গাপুরে সুব্রত সাংমা হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ।

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ১৬ অক্টোবর, ২০২২
  • ১২৮ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুর উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা সুব্রত সাংমা হত্যার প্রতিবাদে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে উপজেলা ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে উপজেলার বিভিন্ন এলাকার আদিবাসী সংগঠনের নেতাকর্মী, সুধীজন ও কুল্লাগড়া ইউনিয়নের সর্বস্তরের অংশগ্রহনে এক বিক্ষোভ মিছিল পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশন এর সভাপতি সায়মন তজুর সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে আলোচনা রাখেন, আদিবাসী নেতা ও বিরিশিরি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমির সাবেক পরিচালক শরদিন্দু সরকার স্বপন হাজং, খ্রীষ্টান এসোসিয়েশনের সাধারন সম্পাদক সুজিত দ্রং,আদিবাসী নেত্রী হৈমন্তী সুব্রত সাংমার বড় ভাই বিজয় সাংমা, কুল্লাগড়া ইউনিয়ন আওয়ামীলীগের নেতা মোঃ আলম মিয়া, মোঃ বাবুল মিয়া, যুবলীগ নেতা মোঃ বাবুল আহম্মেদ, বাহাছাস নেতা লিটন হাজং, অন্তর হাজং প্রমুখ। সমাবেশে বক্তারা, সুব্রত সাংমার হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে ফাঁসির রায় কার্যকর করার দাবী জানান।

উল্লেখ্য : গত ২৯ সেপ্টেম্বর সন্ধ্যায় কুল্লাগড়া ইউনিয়নের রাশিমণি এলাকার চিহ্নিত সন্ত্রাসীরা সুব্রত সাংমার উপর হামলা চালালে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে ও পরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় গত ০৮ অক্টোবর দুপুরে তিনি মৃত্যু বরণ করেন।

 

 

কিউএনবি/আয়শা/১৬ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit