মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন

দুর্গাপুরে পথ পাঠাগারের কমিটি গঠন

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ১৫ অক্টোবর, ২০২২
  • ১৩৫ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে জাতীয় গ্রন্থকেন্দ্র ও গণগ্রন্থাগার থেকে তালিকাভুক্ত সাহিত্য সংগঠন ‘পথ পাঠাগার’ এর ৯ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। শনিবার সকালে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে সদস্যদের উপস্থিতিতে সর্বসম্মত ক্রমে এ কমিটি গঠন করা হয়।

সর্বসম্মতি ক্রমে গঠিত কার্যকরী কমিটিতে ‘পথ পাঠাগার’ এর প্রতিষ্ঠাতা সভাপতি কবি নাজমুল হুদা সারোয়ার কে সভাপতি ও রাজেশ গৌড় কে সাধারন সম্পাদক করে ৯ সদস্য বিশিষ্ট ত্রি-বার্ষিক কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি মো.জিয়াউল হক শুভ, যুগ্ম সাধারন সম্পাদক পলাশ সাহা, অর্থ সম্পাদক তন্ময় সাহা, পাঠাগার সম্পাদক অন্তর হাজং, নির্বাহী সদস্য শফিকুল আলম সজীব, শঙ্খদীপ দে শান্ত, এ.কে.এম মঈনুল ইসলাম। পথ পাঠাগারের এই কমিটিকে দুর্গাপুর উপজেলার বিভিন্ন সংগঠন, কবি, সাহিত্যিক, সাংবাদিক, জনপ্রতিনিধি ও সুশিল সমাজের প্রতিনিধিগন অভিনন্দন জানিয়েছেন।

 

 

কিউএনবি/আয়শা/১৫ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit