শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
১২ বছর পর খুলল চীন-কোরিয়াকে সংযুক্তকারী সেতু ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণ করে নতুন অধ্যাদেশ জারি যুক্তরাষ্ট্রে ১১ দিনের ব্যবধানে দুই ছেলের মৃত্যু, চুনারুঘাটে মাতম ওমান উপসাগরে তেলবাহী ট্যাংকারে আগুন ককরোচ পার্টির পক্ষে রায় দিল্লি হাইকোর্টের ড্রাইভিং প্রশিক্ষণে জোর, তিন মাস পর অগ্রগতি দেখতে চান প্রবাসীকল্যাণ মন্ত্রী ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করল যুক্তরাষ্ট্রের ৮ অঙ্গরাজ্য, যে অভিযোগ আনা হলো বিশ্বব্যাংক ও আইএমএফের সঙ্গে সহযোগিতার আলোচনা ভালোভাবে এগোচ্ছে: অর্থমন্ত্রী নদীভাঙন রোধ ও পুনঃখননে জোর, রাজশাহী-নাটোরের প্রকল্প এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী ফরহাদ অস্ট্রেলিয়ায় সব ম্যাচ হেরেও ‘ইতিবাচক দিক’ দেখছেন জ্যোতি

ময়মনসিংহে বিএনপির সমাবেশস্থল ছিল কানায় কানায় পূর্ণ

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ অক্টোবর, ২০২২
  • ২০৪ Time View

ডেস্কনিউজঃ ময়মনসিংহ শহরের পলিটেকনিক মাঠে বিএনপির বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে । শনিবার দুপুর ২টার দিকে এই সমাবেশ শুরু হয়।

খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার, জ্বালানি তেল, চাল-ডালসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি, পুলিশ ও সন্ত্রাসীদের গুলিতে হত্যা, হামলা এবং মিথ্যা মামলার প্রতিবাদে এ বিভাগীয় গণসমাবেশ করছে বিএনপি।

সমাবেশের প্রধান অতিথি দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুর ২টা ১৫ মিনিটের তিনি সমাবেশ মঞ্চে ওঠেন। সমাবেশে সভাপতিত্ব করছেন ময়মনসিংহ মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক এ কে এম শফিকুল ইসলাম।

পলিটেকনিক ইনস্টিটিউট কলেজ মাঠে গতকাল শুক্রবার রাত থেকে আসতে শুরু করেন বিএনপি নেতাকর্মীরা। অনেকে রাতেই অবস্থান নিয়েছিলেন সেখানে। সকাল হতেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিভিন্ন জেলা, উপজেলা শহর থেকে কলেজ মাঠে আসেন নেতাকর্মীরা। পূর্বঘোষিত সময় দুপুর ২টার আগেই কলেজ মাঠ কানায় কানায় পূর্ণ।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি মোহাম্মদ শাহ কামাল আকন্দ এ তথ্য নিশ্চিত করেছেন।

নগরীর রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে দুপুর ১টা থেকে মোতায়েন ছিল পুলিশ। এছাড়া নগরীর জিরো পয়েন্ট সিজিএম কোর্ট এলাকা, শম্ভুগঞ্জ ব্রিজ মোড়, চরপাড়ামোড়সহ নগরীর প্রবেশ মুখগুলোতে পুলিশের অবস্থান দেখা গেছে।

কিউএনবি/বিপুল/ ১৫.১০.২০২২/ সন্ধ্যা ৬.৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit