সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন॥

দুর্গাপুরে দশ টাকার বিনিময়ে বই বিক্রি শুরু

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০২২
  • ১৬৪ Time View

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুর উপজেলার গাভিনা গ্রামে, জলসিঁড়ি পাঠাগারে মাদকবিরোধী ক্যাম্পেইন, দশ টাকার বিনিময়ে বই বিক্রি ও শরৎকালীন পাঠসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় নানা আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

জলসিঁড়ি পাঠাগারের প্রতিষ্ঠাতা দীপক সরকারের সঞ্চালনায় সংস্কৃতিজন স্বপন সান্যালের সভাপতিত্বে ‘‘মাদকমুক্ত সমাজ গঠনে আমাদের ভূমিকা’’ শীর্ষক আলোচনায় প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন আনন্দ মোহন বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ প্রফেসর আমান উল্লাহ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নেত্রকোণার সহকারি পরিচালক হায়দার রাসেল, বীর মুক্তিযোদ্ধা ও সংস্কৃতিজন মোজাম্মেল হক বাচ্চু, দুর্গাপুর মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ ফারুক আহমেদ তালুকদার, আনন্দমোহন কলেজের প্রভাষক মুর্শিদা আক্তার মিতি, গবেষক আলী আহম্মদ খান আইয়োব, আদিবাসী নেত্রী রাখী দ্রং প্রমুখ।

বাচিকশিল্পী হাসান আরিফ, কবি আব্দুল্লাহ আল মামুন ও সংস্কৃতিজন প্রভাষক নুর আলম সিদ্দিক স্মরণে ১মি. নীরবতা পালন শেষে ‘‘বঙ্গবন্ধুর বই পড়ি-আদর্শ জীবন গড়ি’’ শীর্ষক প্রতিযোগিতায় জাতীয় প্রন্থকেন্দ্র প্রদত্ত জলসিঁড়ি পাঠাগারের শিশু পাঠকদের অর্জিত সনদপত্র ও পুরস্কার বিতরণ করা হয় এছাড়া শিক্ষার্থীদের মাঝে পাঠের অভ্যাস গড়ে তোলা ও তাদের মেধা বিকাশের লক্ষে ডাঃ লুৎফর রহমানের উন্নত জীবন, ব্রায়ান ট্রেসির টাইম ম্যানেজমেন্ট, নেপোলিয়ান হিলের রোড টু সাকসেস সহ এমন বই গুলো ১০ টাকার বিনিময়ে বিক্রির কার্যক্রম শুরু করেন জলসিঁড়ি পাঠাগার।

এ নিয়ে জলসিঁড়ি পাঠাগারের প্রতিষ্ঠাতা দীপক সরকার বলেন, প্রায় ১শত টাকা ভুর্তকী দিয়ে দশ টাকায় প্রতিটি বই প্রদান করছি। আমরা চাই শিশু কিশোররা সহজমূল্যে এ সকল বই গুলো ক্রয় করুক। তারা সম্মানবোধ করুক, দানে নয়, বইটি তারা কিনে এনেছে। তবু বই কেনার অভ্যাস বাড়ুক। দশ টাকায় বই বিমিময় কর্মসূচি আরো বৃদ্ধি করতে দেশের বিত্তবানদের যুক্ত হবার আহবান করেন জলসিঁড়ি পাঠাগার কর্মীরা।

কিউএনবি/অনিমা/০৬.১০.২০২২/বিকাল ৪.৩৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit