শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন

আ’লীগ ক্ষমতায় থাকলে দেশের মানুষ শান্তি পায়: আহমেদ হোসেন

Reporter Name
  • Update Time : বুধবার, ৫ অক্টোবর, ২০২২
  • ২৭৬ Time View

শান্তা ইসলাম নেত্রকোনা প্রতিনিধি : দেশের রাষ্ট্র ক্ষমতায় আওয়ামী লীগ থাকলে মানুষ শান্তি পায়, এবং শান্তিতে ঘুমাতে পারে। অন্য কোন দল ক্ষমতায় গেলে হানাহানি, মারামারি, অশান্তি বেড়ে যায়। তাই আওয়ামী লীগকে আগামীতের আবার দেশ পরিচালনায় বসাতে হবে। এ জন্য সকল মতবেদ ভুলে গিয়ে দলীয় নেতাকর্মীদের এক সাথে ঐক্যবদ্দ হয়ে কাজ করতে হবে। বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে যারা চলে তারাই প্রকৃত দেশপ্রেমিক। জননেত্রী শেখ হাসিনা দেশপ্রেমিকদের প্রাধান্য দিয়ে থাকেন।

তাঁর এই দূরদৃষ্টি সম্পন্ন বলিষ্ঠ নেতৃত্বের কারনেই দেশ দ্রুত সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে। তাই আগামী জেলা পরিষদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার মনোনিত আওয়ামী লীগ দলীয় প্রার্থী পঁচাত্তরের প্রতিরোধযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট অসিত সরকার সজলকে বিজয়ী করতে হবে। বুধবার দুপুরে জেলার পূর্বধলায় জেলা পরিষদ অডিটরিয়ামে স্থানীয় ইউনিয়ন পরিষদ আয়োজিত নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন এ সব কথা বলেন।

পূর্বধলা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান বুলবুলের সভাপতিত্বে ও উপজেলার জারিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম নান্টুর পরিচালনায় সমাবেশে অন্যদের মাঝে বক্ত্য রাখেন- জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ দলীয় প্রার্থী বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট অসিত সরকার সজল, নেত্রকোনা জেলা পরিষদের প্রশাসক প্রশান্ত কুমার রায়, নেত্রকোনা পৌর সভার মেয়র বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খান, জেলা যুবলীগের যুগ্ন আহ্বায়ক দেওয়ান রনি, জামিউল ইসলাম খান জামি, কেন্দ্রীয় ছাত্রলীগের সহ- সম্পাদক আহনাফ হোসেন প্রমুখ।

এর আগে মঙ্গলবার বিকেল থেকে রাত পর্যন্ত আহমদ হোসেন পূর্বধলার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন। এ সময় কেন্দ্রীয় ছাত্রলীগের সহসম্পাদক আহনাফ হোসেনসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ,ছাত্রলীগের নেতাকর্মীরা তার সাথে ছিলেন। উল্লেখ্য, আগামী ১৭ অক্টোবর নেত্রকোনা জেলা পরিষদ নির্বাচন। নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ দলীয় প্রার্থী বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট অসিত সরকার সজল প্রতীক পেয়েছেন আনারস, জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আসমা সুলতানা আশরাফ পেয়েছেন প্রজাপতি ও স্বতন্ত্র প্রার্থী সাবেক ছাত্রলীগ নেতা আবু সাঈদ খান জ্যোতি পেয়েছেন ঘোড়া।

 

 

কিউএনবি/আয়শা/০৫ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৫:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit