শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
রংপুরে সপরিবারে শিক্ষক হত্যা: গ্রেপ্তার ২ আসামির ডিএনএ শনাক্ত প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক ব্রিটিশ বিমানঘাঁটিতে অনুপ্রবেশের অভিযোগে লাটভিয়ার দুই নাগরিক গ্রেফতার ঘাড় মটকে হত্যা, কার্টনে ভরে নীলফামারীতে নেওয়া হয় রাকিবের লাশ স্বপ্ন পূরণে শাড়ি পরেই খালি পায়ে দৌড়ালেন ১,৬০০ কিলোমিটার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ছাড়বে না ইরান, মজুতও হস্তান্তর করবে না বিদ্যুৎ উৎপাদনে চূড়ান্ত ধাপে রূপপুর, অনুমোদন দিলো বায়েরা আগামী ৫ বছরে ২ কোটি মানুষকে উন্নত চক্ষুসেবা দেবে সরকার: প্রতিমন্ত্রী মুহিত মুক্তির ২৩ ঘণ্টায় ৪৭ লাখ ভিউ! শুরুতেই চমকে দিল ‘ফিরে আসার গল্প’ আইএসইউতে দ্যা ফিট অ্যান্ড ফ্যাশন ফিয়েস্তা-২০২৬ অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কারিগরি শিক্ষার ওপর গুরুত্ব দিয়েছেন : আসাদুজ্জামান নূর

Reporter Name
  • Update Time : রবিবার, ২ অক্টোবর, ২০২২
  • ১৫৭ Time View

ডেস্ক নিউজ : সংসদ সদস্য আসাদুজ্জামান নূর বলেছেন, ‘সারা বিশ্বে কারিগরি শিক্ষার গুরুত্ব বেশি। এ কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কারিগরি শিক্ষার ওপর গুরুত্ব দিয়েছেন।’রবিবার দুপুর ২টার দিকে নীলফামারী সদরের রামগঞ্জ টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজম্যান্ট কলেজের একাডেমিক ভবনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে সদর উপজেলা আওয়ামী লীগ আয়োজিত ‘আধুনিক বাংলাদেশ গড়ার রূপকার জননেত্রী শেখ হাসিনা’ শীর্ষক আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আসাদুজ্জামান নূর সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের মহালয়ায় পঞ্চগড়ে নৌকাডুবিতে নিহতদের পবিারের প্রতি সমবেদনা জানান। চলমান শারদীয় দূর্গা উৎসবে সকলের প্রতি শুভেচ্ছা জ্ঞাপন করেন।

সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুজার রহমানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ, পৌর আওয়ামী লীগের সভাপতি মসফিকুল ইসলাম রিন্টু প্রমুখ। এর আগে সংসদ সদস্য নূর সদর উপজেলার ২৮২টি পূজামণ্ডপে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে নগদ টাকা ও সিসি ক্যামেরা বিতরণ করেন। সদর উপজেলার কৃষক সম্মেলন কক্ষে এসব সামগ্রী বিতরণ করা হয়।

 

 

কিউএনবি/আয়শা/০২ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ১০:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit