রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন

জেলার শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান ও ইউএনও দুর্গাপুর উপজেলার

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ২ অক্টোবর, ২০২২
  • ১৭৯ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২২- এ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদার ও মোহাম্মদ রাজীব-উল-আহসান শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে নির্বাচিত হয়েছেন নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলা থেকে। প্রাথমিক শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য দু‘জনকেই এ শ্রেষ্ঠত্বের মর্যাদা প্রদান করা হয়।

এ নিয়ে রোববার সন্ধ্যায় প্রাথমিক শিক্ষা পদক নেত্রকোনা জেলা বাছাই কমিটির সভাপতি জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিস ও সদস্য সচিব জেলা প্রাথমিক শিক্ষা অফিসার তাহমিনা খাতুন এ তথ্য নিশ্চিত করেন। শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার হিসেবে নির্বাচিত মোহাম্মদ রাজীব-উল-আহসান যুগান্তর কে বলেন, শুধুমাত্র শ্রেষ্ঠত্ব অর্জন নয় – আমি দুর্গাপুর উপজেলার শিক্ষাকে আরও এগিয়ে নিতে চাই। এজন্য দরকার সকলের সহেযোগিতা। লেখা পড়ার পাশাপাশি শিশুরা যাতে করে খেলাধুলা, মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু কে জানতে পারে সেদিকে সকল অভিভাবক ও শিক্ষকদের নজর দেয়ার জন্য আহবান জানান তিনি।

জেলায় শ্রেষ্ঠত্ব অর্জনকারী উপজেলা চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদার যুগান্তর কে বলেন, জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান মনোনীত হওয়ার গৌরবের অংশীদার সবটুকুই দুর্গাপুর উপজেলা বাসীর। দুর্গাপুরের মানুষের ভালোবাসা আর সহযোগিতার ফল আমার এই অর্জন। সকলের সহযোগিতা পেলে শিক্ষাকে আরো একধাপ এগিয়ে নিতে পারবো ইনশাআল্লাহ্।

কিউএনবি/আয়শা/০২ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৮:৪৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit