শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জেকো কলমাকান্দায় আগুনে পুড়লো ছয়টি কাপড়ের দোকান  গোলাপগঞ্জে ভূয়া প্রেসক্লাব কমিটি, বিভ্রান্তি না হওয়ার আহ্বান মূলধারার সাংবাদিকদের এশিয়ান গেমসে ভারতের কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল সন্তান গোপনে আপত্তিকর ভিডিও দেখার আগেই যেভাবে সাজাবেন ফোনের সেটিংস র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে প্রবাসীদের সঞ্চয় থেকে চলতি মূলধন ঋণ দেওয়া যাবে ইরান ইস্যুতে মার্কিন নিষেধাজ্ঞাকে ‘ভুল পদক্ষেপ’ বলল চীন পুরোনো মুখ ভুলে নতুনদের দেখেই খুশি ‘হ্যারি পটার’ ভক্তরা

শেষ সময়ের পরিদর্শনেও দুর্গাপুর উপজেলা প্রশাসন

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০২২
  • ১৯৯ Time View

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : আগামী কাল থেকেই শুরু হচ্ছে হিন্দু ধর্ম্মালম্বীদের বড় উৎসব শারদীয় দুর্গাপুজা। এ পূঁজা উপলক্ষে উপজেলার বিভিন্ন পূঁজামন্ডপ পরিদর্শন করছেন নেত্রকোনার দুর্গাপুর উপজেলা প্রশাসন। শুক্রবার বিভিন্ন মন্ডপ পরিদর্শন করেন ইউএনও মোহাম্মদ রাজীব-উল-আহসান।

এ নিয়ে উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট মানেশ চন্দ্র সাহা বলেন, সরকারী নির্দেশনা মেনে দুর্গাপুর উপজেলায় এবার ৬১টি মন্ডপে দুর্গাপূঁজা উদযাপন করা হবে। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এ উৎসব সম্পন্ন করতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

পুজা মন্ডপ পরিদর্শন শেষে ইউএনও বলেন, দুর্গাপুর উপজেলায় ৭টি ইউনিয়ন ও ১টি পৌরসভা মিলে এবার ৬১টি মন্ডপে শারদীয় দুর্গাপুঁজা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আইন-শৃঙ্খলার যেন অবনতি না হয় ইতোমধ্যে সকল পুঁজামন্ডপ গুলো পরিদর্শন করা হয়েছে। সব ধরনের নাশকতা এড়াতে প্রায় প্রতিটি মন্ডপে সিসি ক্যামেরা বসানোর নির্দেশ দিয়েছি। গ্রাম পুলিশের পাশাপাশি অস্ত্রধারী পুলিশও মোতায়েন করা হয়েছে। সকলের সহযোগিতা পেলে আশা করছি শান্তিপুর্ন ভাবেই পুঁজা সম্পন্ন করতে পারবো।

এসময় অন্যদের মধ্যে ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা (ওসি) শিবিরুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিন, পুলিশ সদস্য ও উপজেলার আনসার সদস্যগন উপস্থিত ছিলেন।

কিউএনবি/অনিমা/৩০ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৮:১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit