বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন

ফুলবাড়ীতে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত॥

মোঃ আফজাল হোসেন, ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২
  • ১৪৯ Time View

মোঃ আফজাল হোসেন, ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ীতে উপজেলা প্রশাসন ও বেসরকারি সংস্থা রিসার্চ ইনিশিয়েটিভস বাংলাদেশ (রিইব) এর আয়োজনে পৃথক পৃথক ভাবে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত হয়। দিবসটি উপলক্ষে গতকাল বুধবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.রিয়াজ উদ্দিন।

এসময় উপস্থিত ছিলেন কাজিহাল ইউপি চেয়ারম্যান মানিক রতন, দৌলতপুল ইউপি চেয়ারম্যান মো.সাইফুল ইসলাম, এলুয়াড়ী ইউপি চেয়ারম্যান মাওলানা নবীউল ইসলাম, ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.আশ্রাফুল ইসলাম, ফুলবাড়ী সমাজ সেবা কর্মকর্তা মো.আখতারুজ্জামান, ফুলবাড়ী উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো.সোহানুর রহমান, ফুলবাড়ী উপজেলা প্রকৌশলী মোঃ মিজানুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রীতা মন্ডল, ফুলবাড়ী থানা প্রেসক্লাবের সভাপতি মোঃ আফজাল হোসেন, ফুলবাড়ী প্রসক্লাবের সাধারণ সম্পাদক ওয়াহিদুল ইসলাম ডিফেন্স, বেসরকারি সংস্থা রিসার্চ ইনিশিয়েটিভস বাংলাদেশ (রিইব) এর ফুলবাড়ী তথ্য অধিকার গ্রুপের সভাপতি সহকারী অধ্যাপক এস এম আবদুল্লাহ আখতারুজ্জামান, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম সহ উদ্ব্যোক্তা, সরকারী কর্মকর্তা ও সাংবাদিকগণ। শেষে বেসরকারি সংস্থা রিসার্চ ইনিশিয়েটিভস বাংলাদেশ (রিইব) এর ফুলবাড়ী তথ্য অধিকার গ্রুপের আয়োজনে উপজেলা পরিষদ থেকে এক বর্ণাঢ্য শোভা যাত্রা বের হয়। আয়োজনে ছিলেন উপজেলা প্রশানস। এ সময় ৭টি ইউনিয়নের ইউনিয়ন সচিব ও উপজেলা পরিষদের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/২৮ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৩:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit