বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
শিরোনাম

দুর্গাপুরে কৃষি মেলার উদ্বোধন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০২২
  • ২০৬ Time View

তোবারক হোসেন খোকন ,দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় নানা কর্মসূচির মধ্যে দিয়ে তিন দিন ব্যাপী কৃষি মেলার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার নানা আয়োজনেএ মেলার উদ্বোধন করা হয়।

এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে তিনদিন ব্যাপী এ মেলার উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদার। উদ্বোধন শেষে সর্বস্তরের অংশগ্রহনে এক ব্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিন এর সঞ্চালনায় ইউএনও মোহাম্মদ রাজীব-উল-আহসান এর সভাপতিত্বে আলোচনা করেন, উপজেলা কৃষি অফিসার মো. মাহবুবুর রহমান, অতিরিক্ত কৃষি কর্মকর্তা নিপা বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার, উপজেলা ভাইসচেয়ারম্যান পারভিন আক্তার, উপজেলা যুবলীগ সভাপতি আব্দুল হান্নান প্রমুখ। আলোচনা শেষে মেলায় বিভিন্ন ধরনের ফলদ, ঔষধি ও কৃষি গাছের ১৮টি ষ্টল পরিদর্শন করা হয়।

কিউএনবি/অনিমা/২৭ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit