বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
শিরোনাম
‘ইশ! যদি সত্যিই জাদুকর হতাম!’ — যে আফসোস নিয়ে বিদায় বললেন মেসি সিন্ধু নদীর পানি চুক্তি বাতিল করা যাবে না: আন্তর্জাতিক আদালতের রায়ে স্বস্তিতে পাকিস্তান ‘পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করা যাবে না’ প্রকাশ্যে থুতু ফেললে ১০০, প্রস্রাবে ২০০ জরিমানা হামে শিশু মৃত্যু: ইউনূসসহ ছয়জনের বিরুদ্ধে ক্ষতিপূরণে রুল হরমুজে সৌদি আরবের তেলবাহী দুই জাহাজে হামলা চৌগাছায় বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  র‍্যালী ও  আলোচনা সভা ৬ দিনে ১০০টিরও বেশি উদ্ধার অভিযান চালিয়েছেন নেপালের এই নারী পাইলট হরমুজে দুই সুপারট্যাংকারে হামলা, ফের ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের বাজার বনবিভাগ গাছ না কাটাতে চৌগাছায় ৩৩ কেভি লাইনের নির্মাণ কাজ বন্ধ

দুর্গাপুরে এমপি জালাল তালুকদারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা

Reporter Name
  • Update Time : সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০২২
  • ১৫৯ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে তিন বারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য, বাংলাদেশ আওয়ামীলীগের জাতীয় পরিষদ সদস্য, উপজেলা আওয়ামীলীগ‘র সভাপতি বীর মুক্তিযোদ্ধা মরহুম জালাল উদ্দিন তালুকদার এর ১০ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে কবর জিয়ারত শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে মরহুমের বাসভবন চত্বরে জালাল উদ্দিন তালুকদার হত্যার প্রতিবাদ পরিষদ আয়োজিত আলোচনা সভায় আওয়ামীলীগ নেতা সাবেক কাউন্সিলর নজরুল ইসলামের সঞ্চালনায় শাহ কুতুব উদ্দিন তালুকদার রুয়েল এর সভাপতিত্বে মরহুমের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন উপজেলা আ‘লীগের সাংগঠনিক সম্পাদক মো. হারুন অর রশীদ, পৌর যুবলীগ সভাপতি মো. নজরুল ইসলাম, আ‘লীগ নেতা ও সাবেক চেয়ারম্যান মো. শাহীনুর আলম সাজু, মো. আলতাবুর রহমান কাজল, আ‘লীগ নেতা মো. জামাল উদ্দিন, ডা: আব্দুল হান্নান, রহিত মেম্বার, আনোয়র হোসেন বুলবুল প্রমুখ।

বক্তারা বলেন, উত্তর ময়মনসিংহের সিংহ পুরুষ, কিংবদন্তী আওয়ামীলীগ নেতা, তিন তিন বারের এমপি মো. জালাল উদ্দিন তালুকদারকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে। তিনি আমাদের মাঝে না থাকায় আমরা এখন রাজনৈতিক অবিভাবকহীন হয়ে পড়েছি। আপোষহীন এই নেতার প্রকৃত হত্যা রহস্যের জট খুলে, অবিলম্বে দোষীদের গ্রেফতার করে দ্রুত বিচারের আওতায় আনতে প্রশাসনের কাছে জোর দাবী জানাচ্ছি এবং আগামী ২৫ অক্টোবরের উপজেলা আ‘লীগের সম্মেলনে মরহুমের পুত্র শাহ্ কুতুব উদ্দিন তালুকদার কে দলীয় সভাপতি করার জন্য রাজনৈতিক উচ্চ পর্যায়ে দাবী রাখেন। উল্লেখ্য: ২০১২ সালের এই দিনে সাবেক এমপি জালাল উদ্দিন তালুকদার নিজ বাসভবনে গুলিবিদ্ধ হয়ে খুন হয়েছেন। এই হত্যা মামলার প্রকৃত রহস্য এখনো উদঘাটন করতে পারেনি পুলিশ প্রশাসন।

 

 

কিউএনবি/আয়শা/২৬ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৫:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit