বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত আটোয়ারীতে হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার নেত্রকোণায় বিএনপি নেতা খলিলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ

এক বাঘাইড় মাছের দাম ৪৯ হাজার ৪০০ টাকা!

Reporter Name
  • Update Time : শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২২
  • ১৭৮ Time View

ডেস্ক নিউজ : রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার পদ্মা নদীর ৭ নম্বর ফেরি ঘাটের নিচু এলাকায় এক জেলের জালে ৩৮ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ ধরা পড়েছে। শনিবার ভোরের দিকে জেলে আক্কাছ হালদারের জালে মাছটি ধরা পড়ে।

জেলে আক্কাছ হালদার জানান, পদ্মা নদীতে প্রতিদিনের মতো শুক্রবার রাতে আমার কয়েকজন সহযোগীকে নিয়ে মাছ ধরতে যাই। জালে কোনো মাছ না ধরায় নদীতে জাল ফেলে বসে থাকি। শনিবার ভোরে জালে জোরে একটা ঝাঁকুনি দিলে বুঝতে পারি জালে বড় কোনো মাছ ধরা পড়েছে। তখন একটু সময় নিয়ে জাল টেনে তুলতেই দেখতে পাই বড় একটি বাঘাইড় মাছ। মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া ৫ নম্বর ফেরি ঘাটের মৎস্য ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখের কাছে এক হাজার ৩০০ টাকা কেজি দরে বিক্রি করি।

এ বিষয়ে দৌলতদিয়ার মৎস্য ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ বলেন, ৩৮ কেজি ওজনের বাঘাইড় মাছটি এক হাজর ৩০০ টাকা কেজি দরে মোট ৪৯ হাজার ৪০০ টাকায় কিনে নিয়েছি। মাছটি আমার আড়ত থেকে প্যাকেট করে ঢাকার গুলশানে এক ব্যবসায়ীর কাছে প্রতি কেজি এক হাজার ৩৫০ টাকা দরে বিক্রি করে দিয়েছি। মাছটি বিক্রি করে প্রতি কেজিতে আমার ৫০ টাকা করে লাভ হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/২৪ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit