বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনাম
‘ইশ! যদি সত্যিই জাদুকর হতাম!’ — যে আফসোস নিয়ে বিদায় বললেন মেসি সিন্ধু নদীর পানি চুক্তি বাতিল করা যাবে না: আন্তর্জাতিক আদালতের রায়ে স্বস্তিতে পাকিস্তান ‘পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করা যাবে না’ প্রকাশ্যে থুতু ফেললে ১০০, প্রস্রাবে ২০০ জরিমানা হামে শিশু মৃত্যু: ইউনূসসহ ছয়জনের বিরুদ্ধে ক্ষতিপূরণে রুল হরমুজে সৌদি আরবের তেলবাহী দুই জাহাজে হামলা চৌগাছায় বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  র‍্যালী ও  আলোচনা সভা ৬ দিনে ১০০টিরও বেশি উদ্ধার অভিযান চালিয়েছেন নেপালের এই নারী পাইলট হরমুজে দুই সুপারট্যাংকারে হামলা, ফের ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের বাজার বনবিভাগ গাছ না কাটাতে চৌগাছায় ৩৩ কেভি লাইনের নির্মাণ কাজ বন্ধ

দুর্গাপুরে সিপিবি‘র বিক্ষোভ সমাবেশ

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২২
  • ১৪৭ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে ভয়াবয় বন্যা পরবর্তি পুনর্বাসন ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কমানোর দাবীতে সিপিবি দুর্গাপুর উপজেলা কমিটি আয়োজনে উদ্যোগে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে স্থানীয় টঙ্ক স্মৃতিসৌধ চত্তরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সিপিবি দুর্গাপুর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক রুপন কুমার সরকারের সঞ্চালনায় সিপিবি সভাপতি আলকাছ উদ্দিন মীর এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিপিবি’র কেন্দ্রিয় কমিটির সদস্য ডা. দিবালোক সিংহ। অন্যদের মধ্যে আলোচনা করেন, সিপিবি জেলা কমিটির সাধারণ সম্পাদক মোশতাক আহমেদ, সিপিবি কলমাকান্দা উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় তালুকদার, সিপিবি দুর্গাপুর উপজেলা কমিটির নেতা, শামছুল আলম খান, মোরশেদ আলম, যুবইউনিয়ন সভাপতি নজরুল ইসলাম, ক্ষেত মজুর নেতা আব্দুর রাজ্জাক, কৃষক সমিতি নেতা রহম আলী প্রমূখ।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, সিপিবি সাধারণ মানুষের অধিকার আদায়ের কথা বলতে গিয়েও কলমাকান্দায় সিপিবি’র শান্তিপুর্ন সমাবেশে ছাত্রলীগ ও পুলিশের হামলার স্বীকার হতে হয়। এলাকায় বন্যা পরবর্তি পুনর্বাসন ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কমানোর দাবীতে কোন সভা সমাবেশ বর্তমান সরকারের পছন্দ নয়। এই সরকার রাজনৈতিক ভাবে এতোটাই দেউলিয়া হয়েছে, বিরোধী দলের শান্তিপূর্ণ মিছিল সমাবেশ দেখেও আতংকিত হয়ে উঠে। মুখে গণতন্ত্রের কথা বলে ঠিকই, বাস্তবে দমন-পীড়ন করেই তাদের ক্ষমতা টিকিয়ে রাখতে চায়। গণমানুষের দাবি-দাওয়ার আন্দোলন দমনে ভীতি ছড়িয়ে গদি রক্ষায় সন্ত্রাসের পথ বেছে নিয়েছে।

আমরা আর ভয় পাইনা, আমরা সরকার কে জানিয়ে দিতে চাই, অধিকার আদায়ের জন্য সিপিবি সারা জীবন রাজপথে থেকে রাজনীতি করেছে, প্রয়োজন হলে দাবী আদায়ের লক্ষে, মেহনতি মানুয়ের জন্য লাল ঝান্ডা নিয়ে রাজ পথেই বেরিয়ে আসবে খেটে খাওয়া মানুষ। সমাবেশে অবিলম্বে বন্যার্তদের পুনর্বাসন সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কমানোর জোর দাবী জানানো হয়।

 

 

কিউএনবি/আয়শা/২৪ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৫:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit