বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
শিরোনাম
পাঁচ বিভাগে ভারী বৃষ্টির আভাস, কমতে পারে তাপপ্রবাহ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা জল্পনায় ইতি টেনে অমিতাভ বললেন ‘অবসর নয়, ঘুমাতে যাচ্ছিলাম’ ম্যানইউর ইংলিশ বিস্ময়বালকের ক্লাব ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণায় হতবাক কর্তৃপক্ষ-সমর্থকরা ডাকসুর মেঝেতে জিন্নাহ ও গোলাম আযমের ছবি রেখে শিক্ষার্থীদের পদদলন মুডিসের সুখবর: বাংলাদেশের ঋণমান এখন ‘স্থিতিশীল’ ‎দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলা করে দেশকে এগিয়ে নিতে হবে—–সমাজকল্যাণ মন্ত্রী আশুলিয়ায় চেয়ারম্যান প্রার্থীকে সমর্থন করায় পোশাক শ্রমিককে মারধরের অভিযোগ আটোয়ারী উপজেলা দুপ্রক’র উদ্যোগে সততা স্টোর পরিদর্শন ও আলোচনা সভা হাতিয়ায় ফের শ্রেণি কক্ষে অসুস্থ ২১ শিক্ষার্থী

বানিয়াচংয়ে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

Reporter Name
  • Update Time : শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২২
  • ২৪৪ Time View

ডেস্কনিউজঃ হবিগঞ্জের বানিয়াচংয়ে জমিতে কাজ করতে গিয়ে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার সকাল ৯টার দিকে বানিয়াচংয়ের উত্তরের হাওড় সিমেরআইল প্রজেক্টের পিটেবাড়ী পুকুর নামক স্থানে ঘটনাটি ঘটেছে।

মৃতরা হলেন উপজেলা সদরের মজলিশপুর মহল্লার বন্দেরবাড়ী এলাকার মৃত খতিব উল্লার ছেলে আব্দুল করিম (৫৫) ও একই এলাকার মৃত তারা উল্লার ছেলে নুর উদ্দিন (৫০)।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ওই স্থানে ধান ক্ষেতে কাজ করা অবস্থায় বজ্রপাতে ঘটনাস্থলেই প্রাণ হারান তারা।

এ ব্যাপারে বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ বলেন, মৃত্যুর খবর পাওয়ার সাথে সাথে প্রকল্পবাস্তবায়ন অফিসারের মাধ্যমে তথ্য সংগ্রহ করা হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে নিহদের পরিবারের লোকজনের মাঝে সরকারি সহায়তা পৌঁছে দেয়া হবে।

কিউএনবি/বিপুল/২৪.০৯.২০২২/ দুপুর ১.৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit