রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন

মুন্সীগঞ্জে পুলিশ-বিএনপি সংঘর্ষ : গুলিবিদ্ধ শাওনের মৃত্যু

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০২২
  • ১৫৯ Time View

ডেস্কনিউজঃ মুন্সীগঞ্জে পুলিশ-বিএনপির সংঘর্ষে শাওন (২০) নামে একজন গুলিবিদ্ধ হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) রাত সোয়া ৯টার সময় তার মৃত্যু হয়।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন মুক্তারপুরের বিএনপি নেতা নিজাম উদ্দিন মেম্বার। অন্যদিকে গুরুতর আহত জাহাঙ্গীর মাদবরের (৩৫) অবস্থাও আশঙ্কাজনক।

বুধবার (২১ সেপ্টেম্বর) দুপুরে মুন্সীগঞ্জে বিএনপির বিক্ষোভকে কেন্দ্র করে মুক্তারপুরে পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের দফায় দফা সংঘর্ষ হয়। বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত ঘণ্টাব্যাপী এ সংঘর্ষ চলে। এ সময় আটটি মোটরসাইকেল ভাঙচুর ও পুড়িয়ে দেন বিএনপি নেতাকর্মীরা।

সংঘর্ষে পুলিশের এএসপি, সদর থানার ওসিসহ ৩৫ পুলিশ সদস্য আহত হন। অন্যদিকে বিএনপির দেড় শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন বলে জানান নেতাকর্মীরা। সংঘর্ষের ঘটনায় সংবাদ সংগ্রহকালে আহত হন তিন সাংবাদিক।

কিউএনবি/বিপুল /২২.০৯.২০২২/ রাত ১২.২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit