সোমবার, ২৫ মে ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
শিরোনাম
প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সাক্ষাৎ আর্জেন্টিনা শিবিরে উদ্বেগ বাড়াল অভিজ্ঞ ডিফেন্ডারের চোট শেষ মুহূর্তের নাটক: বিশ্বকাপে ঢোকার অদ্ভুত পথ, ইতিহাসে নজির গড়া ঘটনা যুদ্ধের ময়দানে এআই ব্যবহারের তীব্র নিন্দায় পোপ লিও, আসছে নতুন ইশতেহার পশ্চিমবঙ্গে মোদির দলের হাত ধরে রেস্তোরাঁ থেকে উধাও গরুর মাংস! পাসপোর্টে ‘ইসরায়েল ব্যতীত’ যুক্ত করার সিদ্ধান্তে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সন্তোষ জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৭ টায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫ নতুন কোনো আগ্রাসনের জবাব হবে ভয়াবহ: আইআরজিসি প্রধান রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার বিচার শুরু ১ জুন

দুর্গাপুরে কিশোরের মরদেহ উদ্ধার

Reporter Name
  • Update Time : সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২
  • ১৩১ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোণার দুর্গাপুরে ধানক্ষেতের পাশ থেকে মাঝহারুল ইসলাম সাইমন (১৫) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের নগুয়া গ্রামের ধানক্ষেতের পাশ থেকে কিশোরের মরদেহ উদ্ধার হয়। নিহত কিশোর ওই এলাকার মোঃ দ্বীন ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই কিশোর অটোরিকশা চালাতো। মোবাইল কেনা নিয়ে পরিবারের সাথে রাগ করে বাড়ি থেকে বেরিয়ে যায়। এদিকে সোমবার সকালে ধান ক্ষেতের পাশেই গলায় রশি পেঁচানো একটি গাছের সাথে বাঁধা অবস্থায় দেখতে পায় স্থানীয়রা। পরে থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে দুর্গাপুর থানায় নিয়ে আসেন।

এ ব্যাপারে দুর্গাপুর থানার ওসি মোহাম্মদ শিবিরুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করা হয়েছে। কিভাবে এ ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে।

 

 

কিউএনবি/আয়শা/১৯ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit