বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন

দুর্গাপুরে বন্যার্তদের মাঝে নগদ অর্থ ও টিন বিতরণ

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি
  • Update Time : সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০২২
  • ১৪১ Time View

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনা জেলার দুর্গাপুরে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে বন্যার্তদের মাঝে ঢেউ টিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনে এ সামগ্রী বিতরণ করা হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এমপি মানু মজুমদার।

অন্যদের মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব-উল-আহসান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিন, উপজেলা যুবলীগ সভাপতি আব্দুল হান্নান, সহ-সভাপতি পাভেল চৌধুরী, সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান সাদ্দাম আকঞ্জি, ইউপি চেয়ারম্যান সাদেকুল ইসলাম, আলম সরকার, আওয়ামীলীগ নেতা বিপ্লব মজুমদার, বিভাস সরকার প্রমুখ।

অনুষ্ঠানে ২০০ জন বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ২ বান টিন ও নগদ ৬ হাজার টাকার চেক বিতরণ করা হয়। বিতরণ শেষে উপজেলা মৎস দপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত ও চন্ডিগড়ে খাদ্যবান্ধব কর্মসুচী উদ্বোধন করেন এমপি মানু মজুমদার।

কিউএনবি/অনিমা/১২.০৯.২০২২/দুপুর ২.৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit