শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
শিরোনাম
অনলাইন জুয়ার প্রতিবাদ করায় হামলার শিকার শিক্ষক আরিফুলের মৃত্যু, আসামিদের বাড়িঘরে অগ্নিসংযোগ দেশের মূল সড়ক নেটওয়ার্কে ভোলাকে যুক্ত করার সিদ্ধান্ত রসুলপুর আমড়া ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযান চালিয়ে ৬ লক্ষ টাকার মাদক আটক॥ ফুলবাড়ীতে ২ কোটি ১৫ লক্ষ ৭১ হাজার টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে॥ শামীম কায়সারকে ধর্ম প্রতিমন্ত্রী করায় হেফাজতে ইসলামের তীব্র প্রতিবাদ ও উদ্বেগ প্রকাশ শিশুদের গোপনীয়তা লঙ্ঘন মামলা নিষ্পত্তিতে যুক্তরাষ্ট্রকে ৪০ কোটি ডলার দেবে টিকটক আজকের স্বর্ণের দাম: ২২ আগস্ট ২০২৬ রোনালদোর ৯৭৭তম গোল: টানা ২৫ মৌসুমে গোলের অনন্য কীর্তি ১০ ইঞ্চির পিজ্জা অর্ডার করে পেলেন ৭ ইঞ্চি, মোটা অঙ্কের ক্ষতিপূরণ কারাগারে ইমরান খান ‘চরম নির্যাতনের’ শিকার : বোন উজমা খান

কিশোরগঞ্জে বিএনপির ৫ শতাধিক নেতাকর্মী যোগ দিলেন আওয়ামী লীগে

Reporter Name
  • Update Time : সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০২২
  • ২৬৮ Time View

ডেস্ক নিউজ : কিশোরগঞ্জের ইটনায় বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের পাঁচ শতাধিক নেতাকর্মী আওয়ামী লীগে যোগ দিয়েছেন। গতকাল রবিবার দুপুরে ইটনা সদর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে এবং বিকালে দুটি যোগদান সভার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে তারা যোগ দেন। এ সময় স্থানীয় সংসদ সদস্য প্রকৌশলী রেজওয়ান আহাম্মদ তৌফিক এবং উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের ফুলের মালা দিয়ে বরণ করে নেন।

দুপুরে সদর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য ও ওয়ার্ড বিএনপির সভাপতি শামসুল ইসলাম আবু বক্করের নেতৃত্বে চৌধুরীহাটি এলাকার প্রায় দুই শতাধিক বিএনপির নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেন।পরে বিকালে সদর ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপি নেতা আব্দুল খালেক ও জুয়েলের নেতৃত্বে আরেকটি যোগদান সভার আয়োজন করা হয়। এতে আনুষ্ঠানিকভাবে বিএনপির প্রায় তিন শতাধিক নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেন।

এ দুটি যোগদান সভায় ইটনা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী কামরুল হাসানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সোহরাব উদ্দিন খসরু ঠাকুরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য প্রকৌশলী রেজওয়ান আহাম্মদ তৌফিক। অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইসমাঈল হোসেন, সিনিয়র সহ-সভাপতি মো. ওমর ফারুক, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম স্বপন, প্রচার সম্পাদক তাপস রায়, আওয়ামী লীগ নেতা গোলাম মোস্তফা, এনায়েত কবীরসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

ইটনা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব উদ্দিন খসরু ঠাকুর জানান, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আনুগত্য প্রকাশ করে বিএনপির বিভিন্নস্তরের পাঁচ শতাধিক নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেছেন। সংসদ সদস্য প্রকৌশলী রেজওয়ান আহাম্মদ তৌফিক বলেন, তাদের যোগদানের মধ্য দিয়ে স্থানীয় আওয়ামী লীগের ভিত্তি আরও শক্তিশালী হবে। এখানে আওয়ামী লীগ যেমন শক্তিশালী, তেমনি ঐক্যবদ্ধ।

 

 

কিউএনবি/আয়শা/১২ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ২:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit