শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
শিরোনাম
অনলাইন জুয়ার প্রতিবাদ করায় হামলার শিকার শিক্ষক আরিফুলের মৃত্যু, আসামিদের বাড়িঘরে অগ্নিসংযোগ দেশের মূল সড়ক নেটওয়ার্কে ভোলাকে যুক্ত করার সিদ্ধান্ত রসুলপুর আমড়া ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযান চালিয়ে ৬ লক্ষ টাকার মাদক আটক॥ ফুলবাড়ীতে ২ কোটি ১৫ লক্ষ ৭১ হাজার টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে॥ শামীম কায়সারকে ধর্ম প্রতিমন্ত্রী করায় হেফাজতে ইসলামের তীব্র প্রতিবাদ ও উদ্বেগ প্রকাশ শিশুদের গোপনীয়তা লঙ্ঘন মামলা নিষ্পত্তিতে যুক্তরাষ্ট্রকে ৪০ কোটি ডলার দেবে টিকটক আজকের স্বর্ণের দাম: ২২ আগস্ট ২০২৬ রোনালদোর ৯৭৭তম গোল: টানা ২৫ মৌসুমে গোলের অনন্য কীর্তি ১০ ইঞ্চির পিজ্জা অর্ডার করে পেলেন ৭ ইঞ্চি, মোটা অঙ্কের ক্ষতিপূরণ কারাগারে ইমরান খান ‘চরম নির্যাতনের’ শিকার : বোন উজমা খান

একই লাইনে দুই ট্রেন, সহকারী স্টেশন মাস্টার-পয়েন্টসম্যান বরখাস্ত

Reporter Name
  • Update Time : সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০২২
  • ৪২৮ Time View

ডেস্ক নিউজ : কিশোরগঞ্জ রেল স্টেশনে কিশোরগঞ্জ এক্সপ্রেস ও বিজয় এক্সপ্রেস ট্রেন দুটি একই লাইনে মুখোমুখি অবস্থায় চলে আসে। গতকাল রবিবার বিকালে কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনে ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেসের চালক ট্রেনটি থামাতে সক্ষম হওয়ায় বড় দুর্ঘটনা থেকে রক্ষা পায় ট্রেন দুটি। এ ঘটনায় সহকারী স্টেশন মাস্টার ও পয়েন্টসম্যানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার জন্য কিশোরগঞ্জ স্টেশনে অপেক্ষারত ছিল। এ সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেস ট্রেনটি একই লাইনে চলে আসলে ট্রেন দুটি মুখোমুখি চলে আসে। তবে ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেসের চালক ট্রেনটি থামাতে সক্ষম হন। ফলে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পায় ট্রেন দুটি। পরে ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেস ট্রেনটি পিছিয়ে নিয়ে স্টেশনের দুই নম্বর লাইনে আনা হয়। পরবর্তী সময়ে ট্রেন দুটি নিজ নিজ গন্তব্যের উদ্দেশ্যে কিশোরগঞ্জ স্টেশন ছেড়ে যায়। এ কারণে প্রায় ৪০ মিনিট রেল চালাচল বিঘ্নিত ঘটে এ লাইনে।

কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার ইউসুফ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, সিগন্যালের ভুলের জন্য দুটি ট্রেন এক লাইনে মুখোমুখি অবস্থায় চলে আসে। এ কারণে কর্তব্যে অবহেলার অভিযোগে সহকারী স্টেশন মাস্টার ইমাম হোসেন ও পয়েন্টসম্যান শাকিল মিয়াকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। 

কিউএনবি/অনিমা/১২.০৯.২০২২/সকাল ৮.৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit