বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম

দুর্গাপুরে বিষপানে গৃহবধূর মৃত্যু

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি
  • Update Time : রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২
  • ১৬৬ Time View

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে বিষপানে জোসনা আক্তার (৩৮) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শনিবার (১০ সেপ্টেম্বর) সকালে উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের লক্ষীপুর গ্রামে স্বামীর বাড়িতে এ বিষপানের ঘটনা ঘটে। নিহত গৃহবধূ দুর্গাপুর উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের লক্ষীপুর গ্রামের গোলাপ জহর’র স্ত্রী।

জানা গেছে,স্বামীর সাথে ঝগড়া করে শনিবার সকালে ঘরে থাকা কীটনাশক বিষ পান করেন ওই গৃহবধূ। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসার পর কিছুটা সুস্থ হলেও রোববার (১১ সেপ্টেম্বর) ভোরে মারা যান গৃহবধূ জোসনা আক্তার।

এ ব্যাপারে দুর্গাপুর থানার ওসি মো. শিবিরুল ইসলাম জানান, হাসপাতাল থেকে মরদেহ থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। পরিবারের কাছ থেকে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

কিউএনবি/অনিমা/১১.০৯.২০২২/দুপুর ২.৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit