শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
শিরোনাম
এবার লোহিত সাগর বন্ধে হুথিদের প্রস্তুতির নির্দেশ দিল ইরান: রয়টার্স সক্ষমতা যাচাইয়ে মার্কিন সেনাদের টেস্টোস্টেরন পরীক্ষা বাধ্যতামূলক করলেন হেগসেথ ট্রাম্পের মুখ থাকছে নতুন ১ ডলারের কয়েনে, কেন উঠছে আইনি প্রশ্ন মেডিকেল অক্সিজেন রোডম্যাপ প্রণয়নে ২৭ সদস্যের কমিটি গঠন বাড়ির ছাদ ফুঁড়ে পড়া উল্কাপিণ্ডের বিজ্ঞানীরা পেলেন ভিনগ্রহের প্রাণের উপাদান চ্যাম্পিয়ন হলে কত টাকা পাবে আর্জেন্টিনা? টি-টোয়েন্টিতে যে রেকর্ড প্রথমবার দেখল বিশ্ব ফুলবাড়ীতে জুলাই শহীদ দিবস পালনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত॥ ফুলবাড়ীতে ১ লক্ষ টাকার কারেন্টজাল ধ্বংস। প্রতিবন্ধী শিশু ও পরিবারের মাঝে গাছের চারা বিতরণ।

দুর্গাপুরে সিপিবি‘র প্রতিবাদ সমাবেশ

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০২২
  • ১১৯ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার কলমাকান্দায় সিপিবি‘র সমাবেশে হামলার প্রতিবাদে সিপিবি দুর্গাপুর উপজেলা শাখার উদ্যোগে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে দুর্গাপুর প্রেসক্লাব মোরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সিপিবি দুর্গাপুর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক রুপন কুমার সরকারের সঞ্চালনায় সিপিবি সভাপতি আলকাছ উদ্দিন মীরের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সিপিবি’র কেন্দ্রিয় কমিটির সদস্য ডা. দিবালোক সিংহ। সিপিবি নেতা নজরুল ইসলাম, মোরশেদ আলম, রহম আলী, শামছুল আলম খান প্রমূখ।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, কলমাকান্দায় সিপিবি’র শান্তিপুর্ন সমাবেশে ছাত্রলীগ ও পুলিশের হামলার মধ্য দিয়ে সরকারের প্রকৃত স্বৈরাচারি রুপ প্রকাশ পেয়েছে। বর্তমান সরকার রাজনৈতিক ভাবে এতোটাই দেউলিয়া যে, বিরোধী দলের শান্তিপূর্ণ মিছিল সমাবেশ দেখেও আতংকিত হয়ে উঠে। মুখে গণতন্ত্রের কথা বলে, কিন্তু বাস্তবে দমন-পীড়ন করেই তাদের ক্ষমতা টিকিয়ে রাখতে চায়। অতীতের মতো সরকার, গণমানুষের দাবি-দাওয়ার আন্দোলন দমনে ভীতি ছড়িয়ে গদি রক্ষায় দমন-পীড়ন ও সন্ত্রাসের পথ বেছে নিয়েছে। অবিলম্বে হামলার সাথে জড়িতদের খুঁজে বের করে দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানানো হয়।

 

 

কিউএনবি/আয়শা/১০ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit