শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন

দুর্গাপুরে রিক্সা চালকের বৃক্ষরোপন কর্মসূচী

Reporter Name
  • Update Time : সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০২২
  • ১৫০ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে মানবতার ফেরিওয়ালা রিক্সাচালক তারা মিয়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপন কর্মসূচী শুরু করেছেন। সোমবার দুপুরে এ কর্মসুচী শুরু হয়।

এ উপলক্ষে দুর্গাপুর পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের খালি জায়গা গুলোতে সবুজ বনায়নের লক্ষে ২নং দুর্গাপুর ইউনিয়নে নলুয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৫০জন শিক্ষার্থীদের মাঝে ফলদ বৃক্ষ বিতরণ করার মাধ্যমে এ কর্মসূচী শুরু করেন রিক্সাচালক তারা মিয়া। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অত্র বিদ্যালয়ের এসএমসি সভাপতি মো. নজরুল ইসলাম, প্রধান শিক্ষক স্বপ্না দেবি হাজং, সহকারি শিক্ষক মাধবী দাস, শাহনাজ পারভীন, লিপু রঞ্জন পন্ডিত, পান্ন খানম, ইউপি সদস্য হযরত আলী, পৌর কৃষকলীগ নেতা খায়রুল বাশার সেলিম প্রমুখ।

তারা মিয়া বলেন, আমি রিক্সা চালিয়ে সংসার চালানোর পাশাপাশি কিছু টাকা জমিয়ে রেখে তা দিয়ে বিদ্যালয় গুলোতে সবুজ বনায়নের লক্ষে ওষধি ও ফলদ বৃক্ষ রোপন কর্মসূচী শুরু করেছি। আমি চাই উপজেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠা সবুজ বনায়নে রুপান্তরিত হউক।

 

 

কিউএনবি/আয়শা/০৫ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৫:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit