শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
শিরোনাম
চিলমারীতে ৪৪৮ কোটি টাকার তীর রক্ষা বাঁধে ১৫দিনে দু’দফা ধ্বস নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম উদ্বোধন করলেন, শিক্ষামন্ত্রী ড. আ.ন.ম এহছানুল হক মিলন  আবারও কলকাতায় আসছেন মেসি, বাংলাদেশে আসবেন? ‘এটাই মেসির শেষ বিশ্বকাপ কিনা আমি কীভাবে জানব’ ২০ জুলাই হচ্ছে না এসএসসির ফল প্রকাশ, সম্ভাব্য সময় জানাল বোর্ড ফাইনালের আগে রেফারিকে নিরপেক্ষ থাকার আহ্বান স্পেন ডিফেন্ডারের ট্রাম্পের মাথার দাম ঘোষণা, পুরস্কার ১২৩ কোটি টাকা জোয়ারের পানিতে ভেসে গিয়ে শিশুর মৃত্যু জলবিদ্যুৎ কেন্দ্র রক্ষায় পানির চাপ কমাতে কাপ্তাই বাঁধের ১৬ গেইট ৬ ইঞ্চি খুলে দিয়েছে কর্তৃপক্ষ নোয়াখালীতে দুই চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার

দুর্গাপুরে রাধাঅষ্টমী ব্রত পালিত

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০২২
  • ২৪৩ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুর পৌর শহরে দিনব্যাপী শ্রীমদ্ভাগবত পাঠ, হরি নাম সংকীর্তন, পূজাঅর্চনা ও মঙ্গলশোভা যাত্রার মধ্য দিয়ে শ্রী শ্রী রাধা রানীর অষ্টমী ব্রত উৎসব পালিত হয়েছে। দীন গৌর ভক্তবৃন্দের আয়োজনে এ উৎসব পালিত হয়।

এ উপলক্ষে রোববার সকালে ভক্তবৃন্দরা মঙ্গলআরতী শেষে রাধা রানীর স্নানের জন্য শতশত রাধাভক্ত হিন্দু নারীরা ধর্মীয় গীত পরিবেশনের মাধ্যমে ৭ পুকুরের জল সংগ্রহ করেন। ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে শ্রী রাধার জন্ম। সে উপলক্ষে এ দিনটিতে রাধাষ্টমী পালন করা হয়। সাধু ঝুটন দাসের নেতৃত্বে মঙ্গল শোভাযাত্রায় বিভিন্ন এলাকা থেকে আগত ভক্তবৃন্দরা অংশগ্রহন করে দেশ ও জাতীর মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা করা হয়।

সাধু ঝুটন দাস বলেন, রাধার জন্ম ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে। রাধাকে মনে করা হয় লক্ষ্মীর অবতার। রাধাকে বাদ দিয়ে কখনোই কৃষ্ণের অস্তিত্ব সম্পূর্ণ বলে মনে করা হয় না। যিনি শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন করেন তাকে রাধাষ্টমীও পালন করতে হয়।

 

 

কিউএনবি/আয়শা/০৪ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit