শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন

দুর্গাপুর পৌর শহরের রাস্তা উদ্বোধন

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি ।
  • Update Time : শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০২২
  • ১৫৮ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুর পৌরসভার ২০২০-২১ অর্থবছরের ২টি প্রকল্পের রাস্তা উদ্বোধন করা হয়েছে। এর মধ্যে দুর্গাপুর প্রেসক্লাব মোড় হতে তেরিবাজার ঘাট ও কালীবাড়ী মোড় থেকে অডিটরিয়াম ব্রীজ পর্যন্ত প্রায় ৩ কোটি ৬০ লক্ষ টাকা ব্যয়ে রাস্তা দুটির উদ্বোধন করা হয়। শুক্রবার সকালে এ রাস্তার উদ্বোধন করেন মেয়র আলা উদ্দিন আলাল।

এ সময় অন্যদের মধ্যে, প্যানেল মেয়র মশিউজ্জামান বাদল, ওয়ার্ড কাউন্সিলর এস এম কামরুল হাসার জনি, এমরোজ হোসেন, মো. রাশিদ মড়ল, মানসুরা আক্তার, সহকারী প্রকৌশলী উত্তম কুমার দাস, উপ-সহকারি প্রকৌশলী রাজু আহমেদ সহ ঠিকাদারগন উপস্থিত ছিলেন।

রান্তা উদ্বোধন নিয়ে মেয়র আলা উদ্দিন বলেন, যে এলাকার রাস্তাঘাট যত উন্নত, ওই এলাকা দেশের মানুষের কাছে তত পরিচিত। সকলের সহযোগিতায় দুর্গাপুর পৌরসভাকে একটি মডেল পৌরসভায় রুপান্তর করতে চাই। পৌর এলাকার উন্নয়ন কাজ চলছে, সামনে আরোও নতুন নতুন প্রকল্প হাতে নেয়া হয়েছে। সকলেই আমার জন্য দোয়া করবেন, আমি যেন সকলকে সাথে নিয়ে পৌর এলাকার অসমাপ্ত কাজ গুলো সমাপ্ত করতে পারি।

 

 

কিউএনবি/আয়শা/০২ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit