শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
প্রশ্নফাঁস চক্রে জড়িত সরকারি দপ্তরের কর্মচারীরা বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী শূন্যে ভাসবে টেসলার গাড়ি, উড়ন্ত স্পোর্টস কার উন্মোচন ইলন মাস্কের তরুণ ও পেশাজীবীদের টেকসই জ্বালানি উদ্ভাবনে আইডিয়া আহ্বান ধর্মীয় স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: নৌপরিবহন মন্ত্রী সাম্প্রদায়িক সম্প্রীতি শব্দটির পরিবর্তে ধর্মীয় সম্প্রীতি বলা উচিত ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য কমতে পারে ৫ শতাংশ: ড. তিতুমীর ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্রের যেকোনো হুমকির উপযুক্ত জবাব দেবে ইরান: তেলমন্ত্রী রাহুলের আচরণে অসন্তোষ, ভোটার তালিকা সংশোধন নিয়ে কেন্দ্রকে নোটিস

স্কুল ছাত্র আপন হত্যার বিচারের দাবিতে দুর্গাপুরে মানববন্ধন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২
  • ১৬৪ Time View

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোণার দুর্গাপুরে স্কুলছাত্র আপন চন্দ্র দাস (১৪) এর হত্যাকারীদের দ্রুত শনাক্ত করে ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার চন্ডিগড় ইউনিয়নের নবারুণ উচ্চ বিদ্যালয় মাঠে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসীর আয়োজনে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে নবারুণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অশোক কুমার ভাদুড়ী‘র সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, ইউপি সদস্য ফরিদ মিয়া, আওয়ামীলীগ নেতা শহিদুল ইসলাম, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিন রতন, শিক্ষক হারাধন সরকার, এনায়েত কবীর, আব্দুল কদ্দুস বেলালী, দেবতুষ চন্দ্র দে নান্টু, নিলুফা ইয়াসমিন, জাকিয়া আক্তার, নিহত আপনের বড় ভাই প্রভাত চন্দ্র দাস ও সহপাঠীরা।বক্তারা বলেন, যারা আপন চন্দ্র দাসকে নৃশংসভাবে হত্যা করেছে তাদের শনাক্ত করে অবিলম্বে গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবী জানাই এবং আমরা এই হত্যাকারীদের ফাঁসি চাই।

উল্লেখ্য : আপন গত শুক্রবার (২৬ আগস্ট) বাড়ি থেকে বের হলে নিখোঁজ হয়। সে নবারুণ উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। নিখোঁজের ৫দিন পর পার্শ্ববর্তী পাবিয়াখালী গ্রামের ধান ক্ষেত থেকে আপন দাসের মরদেহ উদ্ধার করা হয়। সে চন্ডিগড় ইউনিয়নের নাগেরগাতী গ্রামের মৃত ভবেশ চন্দ্র দাসের ছেলে।

কিউএনবি/অনিমা/০১.০৯.২০২২/বিকাল ৩.৪৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit