শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
প্রশ্নফাঁস চক্রে জড়িত সরকারি দপ্তরের কর্মচারীরা বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী শূন্যে ভাসবে টেসলার গাড়ি, উড়ন্ত স্পোর্টস কার উন্মোচন ইলন মাস্কের তরুণ ও পেশাজীবীদের টেকসই জ্বালানি উদ্ভাবনে আইডিয়া আহ্বান ধর্মীয় স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: নৌপরিবহন মন্ত্রী সাম্প্রদায়িক সম্প্রীতি শব্দটির পরিবর্তে ধর্মীয় সম্প্রীতি বলা উচিত ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য কমতে পারে ৫ শতাংশ: ড. তিতুমীর ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্রের যেকোনো হুমকির উপযুক্ত জবাব দেবে ইরান: তেলমন্ত্রী রাহুলের আচরণে অসন্তোষ, ভোটার তালিকা সংশোধন নিয়ে কেন্দ্রকে নোটিস

দুর্গাপুরে খোলা বাজারে ৩০ টাকা দরে চাল বিক্রি শুরু

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২
  • ২৪৯ Time View

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোণার দুর্গাপুর পৌর এলাকায় ওএমএস এর মাধ্যমে ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। প্রতিজন ৫ কেজি করে ৩০ টাকা দরে চাল ও ১৮ টাকা দরে আটা কিনতে পারবেন। বৃহস্পতিবার (১লা সেপ্টেম্বর) সকালে পৌর এলাকায় এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রাজীব উল আহসান।

তিনি বলেন, সরকার গরীব মানুষের কথা বিবেচনা করে খোলা বাজারে চাল বিক্রি শুরু করেছে। আশা করি এই কর্মসূচির মাধ্যমে দরিদ্র পরিবারগুলি উপকৃত হবেন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিন, ওএমএস এর ডিলার সুভাষ চন্দ্র সাহা, মো. আলী আজগর, বিপ্লব কৃষ্ণ রায়। পৌরসভার ৯টি ওয়ার্ডে ৩জন ডিলারের মাধ্যমে সপ্তাহে ৬ দিন এসব চাল ও আটা প্রদান করা হবে।

কিউএনবি/অনিমা/০১.০৯.২০২২/বিকাল ৩.৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit