সোমবার, ২৫ মে ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
শিরোনাম
প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সাক্ষাৎ আর্জেন্টিনা শিবিরে উদ্বেগ বাড়াল অভিজ্ঞ ডিফেন্ডারের চোট শেষ মুহূর্তের নাটক: বিশ্বকাপে ঢোকার অদ্ভুত পথ, ইতিহাসে নজির গড়া ঘটনা যুদ্ধের ময়দানে এআই ব্যবহারের তীব্র নিন্দায় পোপ লিও, আসছে নতুন ইশতেহার পশ্চিমবঙ্গে মোদির দলের হাত ধরে রেস্তোরাঁ থেকে উধাও গরুর মাংস! পাসপোর্টে ‘ইসরায়েল ব্যতীত’ যুক্ত করার সিদ্ধান্তে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সন্তোষ জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৭ টায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫ নতুন কোনো আগ্রাসনের জবাব হবে ভয়াবহ: আইআরজিসি প্রধান রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার বিচার শুরু ১ জুন

দুর্গাপুরে বালুবাহী লরি উল্টে চালকের মৃত্যু

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ২৮ আগস্ট, ২০২২
  • ১২০ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে বালুবাহী লরি গাড়ি উল্টে হাবিকুল (২১) নামে এক চালকের মৃত্যু হয়েছে। রোববার বিকেলে সোমেশ্বীর নদীর ১নং বালু মহালের কোরুনিয়া মাঠ নামক এলাকায় এ ঘটনা ঘটে। নিহত চালক ঠাকুরবাড়িকান্দা গ্রামের আব্দুল হামিদের পুত্র। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হাবিকুল পেশায় লরি ট্রাক ড্রাইভার।

রোববার দুপুরে লরিতে বালু আনার জন্য সোমেশ্বরী নদীর ১নং বালু মহালে যায়। গাড়িতে বালু ভরা শেষে হাবিকুল গাড়ি চালিয়ে আসার একপর্যায়ে লরির ইঞ্জিনের সামনের অংশ উল্টে তার মাথায় ও বুকে চাপ খেয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরবর্তীতে আশপাশের লোকজনের সহায়তায় লাশ উদ্ধার করা হয়। এ বিষয়ে দুর্গাপুর থানার (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

 

 

কিউএনবি/আয়শা/২৮ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/রাত ৮:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit