শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
সারা দেশে হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু গিনেস রেকর্ডে বিশ্বের সবচেয়ে লম্বা ঘোড়া ‘হুগো’, বাড়ছে এখনও কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে যোগ দিতে দক্ষিণ আফ্রিকা যাচ্ছেন ডেপুটি স্পিকার শিল্পকলা একাডেমিতে শুরু হলো কবীর-লালন ভাবসংগীত উৎসব এক দিনে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৯০ ফুটবলকে বিদায় বলে দিলেন ঘানার ফুটবলার আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনীতিতে সৎ, যোগ্য ও মেধাবী মানুষের অংশগ্রহণ প্রয়োজন: তথ্যমন্ত্রী বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ এখন হুতিদের হাতে যুদ্ধ দীর্ঘায়িত করার পক্ষে নন ইরানের প্রেসিডেন্ট

হিলিতে কাঁচা মরিচ ৩০ টাকা কেজি

Reporter Name
  • Update Time : শনিবার, ২৭ আগস্ট, ২০২২
  • ১৪২ Time View

মোঃ আব্দুল আজিজ হিলি (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের হিলি স্থলবন্দরের পাইকারী বাজারে এক সপ্তাহের ব্যবধানে কমেছে দেশি কাঁচামরিচের দাম। প্রতিকেজি কাঁচামরিচ ৫০ টাকা কমে বিক্রি হচ্ছে ৩০ টাকা দরে। যা গত সপ্তাহে বিক্রি হয়েছিলো ৮০ টাকায়। প্রতিদিনের রান্নার কাজে ব্যবহৃত উপকরণ কাঁচামরিচের দাম কমায় খুশি নিন্ম আয়ের মানুষজন। দেশি কাঁচামরিচের সরবরাহ বৃদ্ধি পাওয়াতে কমতে শুরু করেছে দাম বলছেন ব্যবসায়ীরা। এদিকে দেশি মরিচের দাম কমায় ভারত থেকে আমদানি বন্ধ করেছেন বন্দরের আমদানিকারকরা।

হিলি বাজারে কাঁচামরিচ ক্রেতা নূরুজ্জামান বলেন, বাজারে প্রায় সব নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম ঊর্ধ্বমুখী। এ অবস্থায় কাঁচামরিচ ও পেঁয়াজের দাম কমায় কিছুটা স্বস্বি এসেছে। এই মরিচ কিছুদিন আগেও ২০০ টাকা কেজি দরে কিনতে হয়েছে। বর্তমানে পেঁয়াজের দামও কমেছে। সরকার যদি তেল, চিনি, চাল, আটাসহ বিভিন্ন নিত্যপণ্যের দাম সহনশীল পর্যায়ে রাখতো তাহলে আমাদের গরীব মানুষগুলোর জন্য সুবিধা হতো। হিলি বাজারের কাঁচামরিচ বিক্রেতা বিপ্লব শেখ বলেন, গতকয়েকদিন ধরে আবহাওয়া ভালো থাকায় দেশের বিভিন্ন অঞ্চলের মরিচের উৎপাদন বেশ ভালো হয়েছে। এতে বাজারে দেশীয় মরিচের সরবরাহ বেড়েছে। এ কারণে দাম কমেছে। আমরা কম দামে কিনে কম দামে বিক্রি করছি। বর্তমানে হিলি বাজারে দেশি কাঁচামরিচ রয়েছে। কারন ভারতীয় কাঁচামরিচের দাম বেশি।

হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন-উর রশিদ বলেন, দেশের বাজারে মরিচের দাম নিয়ন্ত্রণে ও সরবরাহ স্বাভাবিক রাখতে সরকারের অনুমোদন পাওয়ার পর থেকেই বন্দর দিয়ে মরিচ আমদানি হচ্ছে। কিন্তু বর্তমানে দেশীয় মরিচের সরবরাহ বাড়ায় দাম কমেছে। তাই ভারত থেকে আর কাঁচামরিচ আমদানি করা হচ্ছে না।

 

 

কিউএনবি/আয়শা/২৭ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit