মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
শিরোনাম
১লা সেপ্টেম্বর এমএজি ওসমানীর ১০৮ তম জন্মবার্ষিকী নোয়াখালীতে ব্রাককর্মী-শিশুসহ ৩ মরদেহ উদ্ধার হাম উপসর্গে দেশে আরও ৩ মৃত্যু, মোট ৯১৮ মারামারি করে ১৫ ম্যাচ নিষিদ্ধ ফুটবলার আল-আমিন দুর্গাপুরে মাদক, ইভটিজিং, জুয়া ও বাল্যবিয়ে প্রতিরোধে পুলিশ সুপারের মতবিনিময় মহাসড়কে কোনো ধরনের থ্রি হুইলার চলতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ঋণনির্ভর অর্থনীতি থেকে নিজস্ব অর্থায়নে যেতে হবে : অর্থমন্ত্রী কোম্পানীগঞ্জে মার্কেটে অগ্নিকান্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি, ৯ দোকান ক্ষতিগ্রস্থ মাটিরাঙ্গায় বিজিবির বিশেষ অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ৫ কোটি টাকার মাদক উদ্ধার। ফুলবাড়ীতে বিজিবি কর্তৃক বেসিক ইলেকট্রিক্যাল হাউজ ওয়ারিং প্রশিক্ষণ শেষে সনদপত্র বিতরণ অনুষ্ঠিত॥

স্কুলছাত্র মিদুল হত্যায় একজনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২
  • ২০৪ Time View

ডেস্ক নিউজ : রাজবাড়ীতে স্কুলছাত্র না‌হিদ হাসান মিদুল (১৭) হত‌্যা মামলায় ১ জ‌নের ফাঁসি এবং ৪ জ‌নের যাবজ্জীবনের আদেশ দিয়েছে আদালত। এই মামলায় ২ জন‌কে খালাস দেওয়া হয়েছে।

বৃহস্প‌তিবার দুপুর সোয়া ১টার দি‌কে জেলা ও দায়রা জজ আদাল‌তের বিচারক রুহুল আমিন এ দণ্ডাদেশ দেন।

রায়ে মামলার দুই নম্বর আসামি রু‌বেলকে ফাঁসি এবং মামলার অপর আসামি রা‌ফিজুল মণ্ডল, পিয়ারুল, পিয়াল ও রায়হানকে যাবজ্জীবন দণ্ডাদেশ দেওয়া হয়েছে।

এছাড়া এলেম ও ফ‌রিদ নামের দুই আসামিকে খালাস দিয়েছে আদালত।

জানা ‌গে‌ছে, ২০১৪ সা‌লের ১৯ জুন রাজবাড়ীর ইয়া‌ছিন উচ্চ বিদ‌্যাল‌য়ের ছাত্র না‌হিদ হাসান মিদু‌লকে ছ‌রিকাঘাত ক‌রে হত‌্যা করা হয়। প‌ড়ে ওই ঘটনায় ২১ জুন নিহত স্কুলছা‌ত্রের বাবা আব্দুল ম‌মিন মোল্লা বাদী হ‌য়ে ৭ জন‌কে আসামি ক‌রে এক‌টি হত‌্যা মামলা দা‌য়ের ক‌রেন। দীর্ঘ সাক্ষ‌্য প্রমাণ শে‌ষে বিজ্ঞ আদাল‌তের বিচারক আজ‌ এই রায় দেন। 

রায়ে রাষ্ট্রপ‌ক্ষের আইনজী‌বী অ্যাডভোকেট উজির আলী স‌ন্তোষ প্রকাশ ক‌র‌লেও অসন্তোশ প্রকাশ ক‌রেছেন আসামি প‌ক্ষের আইনজী‌বী অ্যাডভোকেট নেকবর হো‌সেন মনি। 

তিনি উচ্চ আদাল‌তে আপিল কর‌বেন বলে জানান।

কিউএনবি/অনিমা/২৫.০৮.২০২২/বিকাল ৪.২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit