বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন

মাটি চাপায় নিহত চা শ্রমিক পরিবারকে আর্থিক সহায়তা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০২২
  • ৪১৪ Time View

ডেস্ক নিউজ : শ্রীমঙ্গলে মাটি চাপায় নিহত চা শ্রমিক পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছে আরডিআরএস বাংলাদেশ।

সোমবার বিকালে কালীঘাট ইউনিয়নের লাখাইছড়া চা বাগানে নিহতের পরিবারের কাছে টাকা তুলে দেন আরডিআরএস বাংলাদেশের ক্ষুদ্রঋণ কর্মসূচির এলাকা ব্যবস্থাপক আলাউল আলম।

এসময়ে ব্যবস্থাপক সাহেব আলী ও সিনিয়র প্রোগ্রাম অফিসার এখলাছ তরফদার এবং কালিঘাট ইউনিয়নের ১নং ওয়ার্ড সদস্য আব্দুস সাত্তারসহ বাগানের অন্যান্যরা উপস্থিত ছিলেন।

গত ১৯ অগাস্ট শুক্রবার শ্রীমঙ্গল উপজেলার লাখাইছড়া চা বাগানে পাহাড় ধসে চারজন চা শ্রমিক নিহত হন। তাদের মধ্যে নিহত রাধামনি মাহালী আরডিআরএস বাংলাদেশ থেকে ঋণ নিয়েছিলেন।

বেসরকারি সংস্থা আরডিআরএস সিনিয়র প্রোগ্রাম অফিসার এখলাছ তরফদার জানান, তাদের সংস্থা হতে উত্তোলনকৃত লোনের টাকা মওকুফ করা হয়েছে, সেই সঙ্গে তার পরিবারকে আরও ১০ হাজার টাকা সহায়তা হিসেবে দেওয়া হয়েছে।

কিউএনবি/অনিমা/২৩.০৮.২০২২/সকাল ১১.২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit